প্রতীকী ছবি
দেবীমূর্তি দর্শন আর হল না। মাঝপথেই থমকে গেল যাত্রা। শেষ হয়ে গেল ৯ মহিলা সহ ১০ জন মানুষের জীবন। ঘটনাস্থল বারাণসী-লখনউ জাতীয় সড়ক। বৃহস্পতিবার সকালে জাতীয় সড়ক ধরে হুহু করে ছুটে যাচ্ছিল একটি টেম্পো। তাতে ছিলেন বেশ কয়েকজন যাত্রী। যাঁদের মধ্যে মহিলার সংখ্যাই ছিল বেশি। প্রত্যেকের বয়স ৩৫ থেকে ৪৫-এর মধ্যে। উত্তরপ্রদেশের চৌহরজান দেবীধামে যাচ্ছিলেন তাঁরা। ফতেপুর থানা এলাকায় টেম্পো পৌঁছাতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই দুরন্ত গতির লরির মুখোমুখি পরে যায় যাত্রীবোঝাই টেম্পোটি। লরি ও টেম্পোর সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় ২ মহিলার। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আরও ৮ জনের। গুরুতর জখম ৩ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তীর্থযাত্রীদের মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও আহতদের মাথা পিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে যোগী সরকার।
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…