National

ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে শ্লীলতাহানি, অপমানে আত্মঘাতী ছাত্রী

গত মঙ্গলবার সন্ধে। নয়ডার বাড়িতে নিজের ঘরে একাই ছিল বছর ১৫-র নবম শ্রেণির এক ছাত্রী। তার পরিবারের দাবি তাঁরা একসময়ে মেয়েকে ডাকতে এসে দেখতে পান ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছে মেয়ের দেহ। দ্রুত মেয়েকে নিয়ে সেক্টর ২৭-এর একটি হাসপাতালে নিয়ে যান তাঁরা। কিন্তু সেখানে ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের দাবি, দিল্লিতে যে স্কুলে সে পড়ত সেখানকার ২ শিক্ষক তার শ্লীলতাহানি করে। সেকথা বাইরে কাউকে জানালে তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ারও হুমকি দেয় তারা বলে অভিযোগ। মৃতার ঘরে কোনও সুইসাইড নোট পাওয়া না গেলেও তার বাবার দাবি, তাঁর মেয়ে গত ২ মাস ধরেই মানসিক অবসাদে ভুগছিল। সে বাড়িতে জানিয়েওছিল যে তার স্কুলের ২ শিক্ষক তাকে বাজেভাবে স্পর্শ করে। ভয় দেখায় পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার।

কয়েকদিন আগে রেজাল্টেও দেখা যায় একটি পরীক্ষায় মাত্র ৭ নম্বর পেয়েছে সে। মৃতার বাবার দাবি, তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়েছে অভিযুক্ত ২ শিক্ষক। তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। পুলিশ ওই ২ শিক্ষক ও স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। যদিও এমন কিছুই হয়নি বলেই পাল্টা দাবি করেছে স্কুল।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026