SciTech

হারিয়ে গিয়েছিল মহাকাশে, ৩৬ বছর পর সেটাই পাওয়া গেল সমুদ্রের তলায়

মহাকাশে হারিয়ে গিয়েছিল। তারপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি। অবশেষে তার হদিশ পাওয়া গেল। তবে মহাকাশে নয়, সমুদ্রের তলায়।

উদ্দেশ্য ছিল এক আর মিলল আর এক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভেঙে পড়া একটি বিমান খোঁজার উদ্দেশ্য নিয়েই সমুদ্রের তলায় নেমেছিলেন তথ্যচিত্র নির্মাতারা। কিন্তু সেখানে নামার পর তাঁরা বিমানটির খোঁজ না পেলেও পেলেন অন্য এক খোঁজ। যা ৩৬ বছরেও না পাওয়া এক ইতিহাসকে খুঁজে দিল।

১৯৮৬ সালে নাসার একটি রকেটে চেপে মহাকাশে পাড়ি দিয়েছিলেন ৭ জন। যার মধ্যে কয়েকজন স্কুল শিক্ষিকাও ছিলেন। ৫ জন পুরুষ ও ২ নারী, এই ৭ জনের দুঃসাহসী দল রকেটে চাপার পর সেই রকেট পাড়ি দেয় মহাকাশের পানে।

কিন্তু ওড়ার পর একটি উচ্চতায় পৌঁছে সেটি ভেঙে যায়। সেখানে কতটা ঠান্ডা থাকতে পারে তা ঠাওর করতে না পারায় এই ঘটনা ঘটে।

যে জ্বালানি রকেটকে তীব্র গতিতে পৌঁছে দিচ্ছিল মহাকাশের যথাযথ স্থানে সেখানেই অতিরিক্ত ঠান্ডার জন্য দুর্ঘটনা ঘটে। আকাশেই মৃত্যু হয় ৭ জনের। রকেটটি ধ্বংস হয়ে যায়।

এরপর ওই রকেটের ধ্বংসাবশেষের আর কোনও খোঁজ মেলেনি। এভাবে মহাকাশযান ভেঙে যাওয়া নাসার জন্যও খুব বড় একটা ধাক্কা ছিল।

গত ৩৬ বছরে তার ধ্বংসাবশেষ না পাওয়াটাও নাসা মেনে নিতে পারছিলনা। অবশেষে এই তথ্যচিত্র নির্মাতারা আমেরিকার ফ্লোরিডা স্পেস সেন্টারের কাছেই জলের তলায় কাজ করতে করতে বালিতে কিছুটা ঢাকা পড়া ধাতব জিনিস দেখতে পান।

তাঁরা বুঝতে পারেন সেটি কোনও বিমানের ধ্বংসাবশেষ নয়। সন্দেহ হওয়ায় তাঁরা নাসার সঙ্গে যোগাযোগ করেন। নাসার বিজ্ঞানীরা সেটি পরীক্ষা করে বুঝতে পারেন ১৯৮৬ সালের সেই দুর্ঘটনাগ্রস্ত চ্যালেঞ্জারের ধ্বংসাবশেষ সেটি। যা ৩৬ বছরে খুঁজে পাওয়া যায়নি, অবশেষে তার খোঁজ মিলল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026