SciTech

পৃথিবীর বাইরের গ্রহ উপগ্রহে প্রাণের সন্ধান দিচ্ছে পৃথিবীর এই আশ্চর্য দিঘি

এ পৃথিবী জুড়ে দিঘির অভাব নেই। কিন্তু তার মধ্যে কয়েকটি বড়ই আশ্চর্যের। যা অন্য গ্রহ উপগ্রহে প্রাণের সন্ধান দিতে পারে।

পৃথিবীর আর পাঁচটা দিঘির সঙ্গে আপাত দৃষ্টিতে এই দিঘির ফারাক বরফে। তাও আবার অনেক বরফে ঢাকা দিঘি আছে পৃথিবীর বুকে। তবে এ দিঘির উপরিভাগ সারা বছরই বরফে ঢাকা থাকে।

সেই বরফ যথেষ্ট পুরু হয়ে আস্তরণ তৈরি করে। তার নিচে থাকে জল। এত পুরু বরফের চাদর ভেদ করে সেই জলে পৌঁছে যায় সূর্যের আলো। যা ওই জলকে গরম রাখতে সাহায্য করে।

এ দিঘি যেখানে অবস্থিত সেখানে বছরের মধ্যে পুরো সময়ই প্রবল ঠান্ডা। গড়ে মাইনাস ১০ ডিগ্রি। সেই দিঘির জলের চরিত্রটাই আলাদা। জলটিতে প্রচুর পরিমাণে অক্সিজেন আছে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুবই কম।

জলে ক্ষারের পরিমাণ যথেষ্ট বেশি। এই জলে রয়েছে অনেক আণুবীক্ষণিক প্রাণ। জলের আশ্চর্য রসায়নটাই এই প্রাণ থাকার কারণ। দিঘিটি রয়েছে কুমেরুতে। কুমেরুর আন্টারসি নামে দিঘিটি বিজ্ঞানীদের অবাক করেছে। সেই সঙ্গে একটা আশার আলোও দেখিয়েছে।

বিজ্ঞানীরা মনে করছেন এই দিঘিই আগামী দিনে বুঝিয়ে দিতে পারে মঙ্গলগ্রহে একসময় বরফ ঢাকা জলে কীভাবে প্রাণ ছিল। বৃহস্পতিগ্রহের উপগ্রহ ইউরোপা হোক বা শনিগ্রহের উপগ্রহ এনসেলাডাস। ২টি উপগ্রহই বরফে ঢাকা।

পুরু সেই বরফের তলায় জল আছে বলেই মনে করেন বিজ্ঞানীরা। সেই জলে যে প্রাণের সন্ধান থাকতেই পারে তাও মনে করেন বিজ্ঞানীরা।

কুমেরুর এই বরফে ঢাকা দিঘির জলের প্রাণ আগাম দিনে এই সব উপগ্রহের বরফের তলার জলে প্রাণের অস্তিত্বের ইতিবৃত্ত জানতে সাহায্য করতে পারে বলেই অনুমান বিজ্ঞানীদের। নাসা কুমেরুর এই আশ্চর্য দিঘির কথা প্রকাশ করেছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026