মঙ্গলগ্রহে টর্নেডো, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ
দিনটা ছিল গত ৩০ অগাস্ট। নাসার যান পারসিভিয়ারেন্স লাল গ্রহের জেজেরো ক্রেটারে দিব্যি ঘুরে বেরিয়ে নানা তথ্য ও ছবি সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছিল। সেই সময় ৬ পায়ের পারসিভিয়ারেন্সের গায়ে থাকা ন্যাভক্যামগুলির একটি ক্যামেরায় দৃশ্যটি ধরা পড়ে।
ওইদিন আবার ছিল মঙ্গলের মাটিতে পারসিভিয়ারেন্সের ৮৯৯ তম দিন। ১ দিন পর ৯০০ দিনে পা দেওয়ার ঠিক আগেই পারসিভিয়ারেন্স যা পাঠাল তা দেখে নাসা তো বটেই গোটা বিশ্বের বিজ্ঞানীদের চোখ আটকে গেছে।
পারসিভিয়ারেন্সের ক্যামেরায় এক টর্নেডোর ছবি ধরা পড়ে। যা ক্রমে এগিয়ে যাচ্ছিল তার আকাশচুম্বী ধুলোর কুণ্ডলী নিয়ে। পৃথিবীতে যে ধরনের টর্নেডো দেখতে পাওয়া যায় এ টর্নেডো অবশ্যই তেমন নয়। তার চেয়ে অনেকটাই কম শক্তিধর।
এতে কোনও জলকণা নেই। আছে শুধুই ধুলো। সেই ধুলোই কুণ্ডলী পাকিয়ে মাটি থেকে উঠে গিয়েছিল অনেক উপরে। মাত্র ৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা কুণ্ডলীটি মঙ্গলগ্রহের একটি পাহাড়ের ধার ঘেঁষে এগিয়ে যাচ্ছিল।
পূর্ব থেকে পশ্চিমমুখী এই কুণ্ডলীর এগিয়ে যাওয়ার গতি ছিল ১৯ কিলোমিটার প্রতি ঘণ্টা। ৩৮৭ ফুট উঁচু ছিল এই কুণ্ডলীর মাথা।
এমন এক ধুলোর কুণ্ডলীর দানবের যে মঙ্গলগ্রহেও দেখা মিলতে পারে এটা বোধহয় আগে থেকে বোঝা যায়নি। যা পাওয়া গেল তা অবশ্যই বিজ্ঞানীদের মঙ্গলের বায়ুমণ্ডলের সম্বন্ধে আরও পরিস্কার ধারনা দিতে সাহায্য করবে।
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…