জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী, ছবি - আইএএনএস
ভারতের ঐতিহাসিক সম্পদ সম্বন্ধে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। প্রচুর তথ্য নানা প্রান্ত থেকে উদ্ধার হয়। ঐতিহাসিক সেসব অমূল্য তথ্য সংরক্ষিত করা হয়। ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া-র কাছে রক্ষিত থাকে সেগুলি। এবার সেগুলি সাধারণ মানুষও চাইলেই পড়ার সুযোগ পাবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ১৩৩ তম মন কি বাত রেডিও অনুষ্ঠানে জানান, দেশের ২০ কোটি ঐতিহাসিক তথ্য একটি পোর্টালে তুলে দেওয়া হয়েছে ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া-র পক্ষ থেকে। এই ২০ কোটি তথ্য যে পোর্টালে তোলা হয়েছে তার নাম অভিলেখ পাতাল পোর্টাল। যেখানে যে কেউ একটি ক্লিকে এই তথ্য হাতের মুঠোয় পেয়ে যাবেন।
প্রধানমন্ত্রী জানান, বিশেষত শিক্ষাবিদ এবং ইতিহাসবিদদের এই পোর্টাল দারুণ সাহায্য করবে। এই ২০ কোটি তথ্যকে ডিজিটাইজ করে তা পোর্টালে তোলা হয়েছে। এরমধ্যে বেশ কিছু তথ্য যথেষ্ট আকর্ষণীয় বলে জানান প্রধানমন্ত্রী। যার মধ্য রয়েছে সপ্তম শতাব্দীর গিলগিট পাণ্ডুলিপি। যা ভূর্জপত্রে লেখা।
রয়েছে রানি লক্ষ্মীবাঈয়ের চিঠি। আবার নেতাজির জীবন, আজাদ হিন্দ ফৌজ এবং তাঁর অনেক বক্তৃতার পাণ্ডুলিপিও রয়েছে এখানে। রয়েছে আরও নানা তথ্য। যা অবশ্যই ভারতের ইতিহাস সম্বন্ধে মানুষকে সমৃদ্ধ করবে।
প্রধানমন্ত্রী বলেন, এখন মানুষের জীবনে প্রযুক্তি এক বড় অংশ জুড়ে রয়েছে। নতুন প্রযুক্তি এখন মানুষকে অতীতের সঙ্গে যুক্ত করতে সাহায্য করছে। দেশবাসীর বর্তমানকে তার অতীতের সঙ্গে জুড়ে দিচ্ছে প্রযুক্তি।
কুমেরু বা অ্যান্টার্কটিকা কি চিরদিনই এমন পুরু বরফের চাদরে ঢাকা ছিল। প্রশ্ন তুলে দিল এখানে…
নারী পুরুষ নির্বিশেষে অফিস থেকে ফেরার জন্য বেছে নেন নদীপথ। তবে সেটা স্টিমার বা নৌকায়…
প্রাণিজগতে আশ্চর্যের শেষ নেই। এ পৃথিবীতেই রয়েছে এমন এক প্রাণি যার দেহে বইছে লাল নয়,…
পুড়ছে দেশের একটা বড় অংশ। পারদ তরতর করে চড়ছে। অনেক জায়গায় তাপপ্রবাহ চলছে। ৪৬ ডিগ্রির…
ডাইনোসরের যেমন জীবাশ্ম নানা প্রান্তে পাওয়া যায়, তেমনই ডাইনোসরের ডিমের জীবাশ্মও উদ্ধার হয়। এমনই বেশ…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…