প্রতিরক্ষা, ওষুধ, বিমানে ১০০% এফডিআই

বিদেশি বিনিয়োগের জন্য ভারতের দরজা আরও অনেকটা খুলে দিল মোদী সরকার। ভোটের পর সংস্কারের কথা বললেও শেষ এক বছরে সেভাবে সংস্কারপন্থী পদক্ষেপ নজরে পড়েনি। কিন্তু এদিন ফের সংস্কারের একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করে সেই অভাব মুছে দিতে কোমর বেঁধে নামল কেন্দ্র। এদিন একাধারে প্রতিরক্ষা থেকে শুরু করে ওষুধ, অসামরিক বিমান পরিষেবা সবেতেই ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে সায় দিয়েছে কেন্দ্র। এদিনের সংস্কারপন্থী পদক্ষেপের পর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে জানান, এদিনের সিদ্ধান্তের পর ভারত এখন এফডিআইয়ে প্রশ্নে বিশ্বের অন্যতম মুক্ত রাষ্ট্র। এফডিআইয়ের এই সিদ্ধান্ত ভারতে কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা নেবে বলেও দাবি করেছেন তিনি। এদিকে প্রতিরক্ষায় ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগে সায় দিলেও তা সরকারের অনুমোদন সাপেক্ষ বলে কেন্দ্রের তরফে জানান হয়েছে।

News Desk

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

কর্কট রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026