National

রাম মন্দির নির্মাণ নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বুধবার সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেই নেওয়া হয়েছে ঐতিহাসিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুযায়ী অযোধ্যায় রাম মন্দির তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে ট্রাস্টকে। এই ট্রাস্ট স্বয়ংশাসিত হবে। রাম মন্দির তৈরির যাবতীয় সিদ্ধান্ত নিতে পারবে তারা। বুধবার লোকসভায় এমনই এক ঐতিহাসিক ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, এই ট্রাস্ট স্বাধীনভাবে যে কোনও সিদ্ধান্ত নিতে পারবে। ৬৭.৭০৩ একর জমিতে তৈরি হবে এই রাম মন্দির। এই জমি ট্রাস্টের হাতে সরকার তুলে দেবে। রাম জন্মস্থলী-তে এই মন্দির নির্মাণের একটি পরিকল্পনাও হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী লোকসভার সকল সদস্যকে বিশাল রাম মন্দির তৈরিতে তাঁকে সাহায্য করার আহ্বান জানান।

পড়ুন : অযোধ্যার রাম মন্দির কেমন দেখতে হবে, সামনে আনল বিশ্ব হিন্দু পরিষদ

প্রধানমন্ত্রী এদিন আরও জানান, উত্তরপ্রদেশ সরকার সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড-কে ৫ একর জমি দেওয়া নিয়েও ছাড়পত্র দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দেবে সরকার। সেখানে তারা একটি মসজিদ তৈরি করতে পারবে। এদিন প্রধানমন্ত্রীর ঘোষণাকে টেবিল চাপড়ে সমর্থন জানান বিজেপি ও সহযোগী দলগুলির সদস্যরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026