National

রাজাজি হলের সামনে ধাক্কাধাক্কি, লাঠিচার্জ, পদপিষ্ট হয়ে মৃত ২

সকাল থেকে ভিড় যত বেড়েছে, ততই বেড়েছে ধাক্কাধাক্কি। পিছন থেকে সামনে যাওয়ার চেষ্টা। যা একসময়ে প্রবল হুড়োহুড়ির চেহারা নেয়। থিকথিক করছে মানুষের ভিড়। সকলেই চাইছেন তাঁদের প্রিয় নেতাকে শেষ বার এক ঝলক দেখতে। শ্রদ্ধাজ্ঞাপন করতে। কিন্তু অত মানুষকে দেখতে দেওয়ার সুযোগ করে দেওয়া কার্যতই অসম্ভব ছিল। ফলে কিছু মানুষ জোর করে এগোতে যান বলে খবর। এই সময়ে ধাক্কাধাক্কি চরম আকার নেয়। করুণানিধির পুত্র স্ট্যালিন সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানান।

এর কিছু পরে ভিআইপি গেটের দিকের ব্যারিকেড ভেঙে ও রাজাজি হলের অন্য দিক দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা চালান একদল মানুষ। বিশৃঙ্খলা আটকাতে পুলিশ লাঠিচার্জ করে। লাঠিচার্জ শুরু হতেই ভিড়ে হুড়োহুড়ি, ছুটোছুটি শুরু হয়। যার ফলে অনেকেই টাল সামলাতে না পেরে পড়ে যান। তাঁদের ওপর দিয়েই চলে যান মানুষজন। পদপিষ্ট হয়ে যান তাঁরা। যেটুকু খবর তাতে ২ জনের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। অনেক মানুষ আহত। পুলিশ অবস্থা নিয়ন্ত্রণে রাখার সবরকম চেষ্টা চালাচ্ছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026