National

জীবনের শেষ লড়াইটাও জিতলেন করুণানিধি, মেরিনা বিচেই শেষকৃত্য

করুণানিধি কখনও কোনও নির্বাচনে পরাজিত হননি। ৫ বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর হয়েছেন। রাজনৈতিক জোট গঠনে তাঁর দূরদর্শিতার কথা আজও লোকমুখে ঘোরে। সেই করুণানিধি মৃত্যুর পর শেষ লড়াইটাও জিতলেন। অক্ষুণ্ণ রইল রেকর্ড!

করুণানিধির শেষকৃত্য কোথায় হবে? মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর সামনে আসার পর এটাই বড় প্রশ্ন হয়ে সামনে আসে। তাঁর পরিবার সহ ডিএমকে চাইছিল করুণানিধির শেষকৃত্য হবে চেন্নাইয়ের মেরিনা বিচে। কিন্তু এতে সম্মতি দেয়নি তামিলনাড়ু সরকার। ফলে রাতেই মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয় ডিএমকে। এদিকে তামিলনাড়ু সরকারের তরফেও আদালতে হলফনামা দিয়ে জানানো হয় তাদের অবস্থান। রাতেই শুরু হয় শুনানি। পরে বুধবার সকালে মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দেয় করুণানিধির শেষকৃত্য হবে মেরিনা বিচেই। পিতাকে হারানোর শোকে বিহ্বল স্ট্যালিন এদিন হাইকোর্টের রায়ের পর আর নিজেকে ধরে রাখতে পারেননি। কেঁদে ফেলেন তিনি।

রাজনীতিতে করুণানিধির মেন্টর ছিলেন আন্নাদুরাই। তাঁর সমাধির পাশেই জায়গা হবে শিষ্যের। করুণানিধির সমাধিক্ষেত্র হবে মেরিনা বিচেই। একথা জানার পর শোকের আবহেই আনন্দে ফেটে পড়েন তাঁর অগণিত অনুরাগী। প্রসঙ্গত করুণানিধির রাজনৈতিক শত্রু বলে পরিচিত এডিএমকে-র এমজিআর ও জয়ললিতারও সমাধি রয়েছে এই মেরিনা বিচেই।

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026