Foodie

চাপের মুখে বাঙালির হাতে সৃষ্টি হয় মোগলাই

প্রবল চাপের মুখে হাতে মাত্র ১ দিন থাকাকালীন সৃষ্টি হয় মোগলাই পরোটা। যার সঙ্গে জন্মের সময়েই জড়িয়ে যায় বাংলার নাম।

এ মোগল আমলের কথা। দিল্লির মসনদে তখন মোগল সম্রাট জাহাঙ্গীর। তাঁকে রাজকীয় খানা পরিবেশন করা হত ঠিকই, তবে সেই একঘেয়ে পরোটা আর মাংসের পদ খেতে খেতে জাহাঙ্গীর বিরক্ত হয়ে গিয়েছিলেন। তাই তিনি তাঁর খাস রাঁধুনি আদিল হাফিজ উসমানকে একদিন ডেকে পাঠান।

সম্রাট তারপর নির্দেশ দেন তাঁকে ১০ দিন সময় দিলেন তিনি। এই ১০ দিনের মধ্যে বাদশাকে নতুন কিছু রেঁধে খাওয়াতে হবে। যা চেনা একঘেয়ে পরোটার থেকে আলাদা।

বাদশার হুকুম বলে কথা! বর্ধমানের বাসিন্দা রাঁধুনি আদিল হাফিজ উসমান রাতদিন এক করে নতুন নতুন রান্নার কথা ভাবতে থাকেন। এমন করে ৮ দিন কেটে যায়। কিন্তু নতুন কিছু তাঁর তখনও মাথায় আসেনি।

এদিকে বাদশার নির্দেশ মত হাতে আর মাত্র ২ দিন রয়েছে। নবম দিনে তাঁর মাথায় একটা নতুন ভাবনা আসে। সেইমত রেঁধেও ফেলেন খাবারটা। তারপর সটান তা নিয়ে হাজির হন বাদশার কাছে।

আদিল হাফিজ বাদশার সামনে রাখেন তাঁর তৈরি নতুন পদ জাবির ফালা। জাবির ফালা মানে ডিম রুটি। সে খাবার চেখে দেখতে গিয়ে জাহাঙ্গীর এতটাই খুশি হন যে তখনই আদিলকে ১ হাজার ১টি স্বর্ণমুদ্রা উপহার দেন।

সেই সঙ্গে যেহেতু আদিল বাংলার বাসিন্দা ছিলেন তাই বাংলায় তাঁকে একটি জমিদারিও প্রদান করেন। জাহাঙ্গীরের স্বাদ বদলের সেই জাবির ফালা বা ডিম রুটিই পরবর্তীকালে হয়ে ওঠে সকলের প্রিয় মোগলাই পরোটা।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026