ফের অগ্নুৎপাত শুরু করল সিনাবাঙ্গ

ফের জেগে উঠল ইন্দোনেশিয়ার সিনাবাঙ্গ আগ্নেয়গিরি। বৃহস্পতিবার থেকে ফের অগ্নুৎপাত শুরু করেছে সিনাবাঙ্গ। অগ্নুৎপাতের সময় জ্বালামুখ থেকে এতটাই পোড়া ছাই নির্গত হয়েছে যে আশপাশের প্রায় আড়াই কিলোমিটার এলাকা ছাইয়ে ঢেকে যায়। ইতিমধ্যেই আশপাশের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। যে কোনও মুহুর্তে লাভার স্রোত জনবসতির দিকে ধেয়ে আসতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। স্থানীয় প্রশাসনও অবস্থার ওপর নজর রাখছে। প্রয়োজনে দ্রুত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত তারা। প্যাসিফিক রিং অফ ফায়ারের ১২৯টি সক্রিয় আগ্নেয়গিরির একটি সিনাবাঙ্গ। এখানে অগ্নুৎপাত নতুন কিছু নয়। এর আগে ২০১৪ সালের অগ্নুৎপাতে ১৬ জন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়। এক হাজারের ওপর বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন। এবার শুরু হওয়া অগ্নুৎপাত কতটা ধ্বংসলীলা দেখায় আপাতত সেই আতঙ্কেই প্রহর গুনছেন সিনাবাঙ্গ-এর আশপাশের জনবসতি।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026