Sports

বিসিসিআইয়ের বার্ষিক তালিকায় ঠাঁই হল না সামির

জাতীয় দলের হয়ে ভাল পারফরমেন্স করছেন তিনি। সেই হিসাবে দেশের সেরা ৪০ জন ক্রিকেটারের মধ্যে তাঁর নাম আসতেই পারত। কিন্তু ব্যক্তিগত জীবনে ওঠা ঝড়ে তা আর হল না। গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেটের স্পিডস্টারের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটিয়েছেন স্ত্রী হাসিন জাহান। তাঁর বিরুদ্ধে ওঠা মারাত্মক অভিযোগের তালিকাটা বেশ লম্বা। মহম্মদ সামির বিরুদ্ধে ৩টি প্রধান অভিযোগ সোশ্যাল সাইট ও সংবাদমাধ্যম মারফত সামনে এনেছেন তাঁর স্ত্রী। প্রথমত, পাক ও বিদেশি তরুণীদের সঙ্গে সামির গভীর সম্পর্ক স্থাপন। দ্বিতীয়ত, স্ত্রীকে মারধর, প্রাণনাশের চেষ্টা। তৃতীয়ত, একাধিক নারীর সঙ্গে দিনের পর দিন অবৈধ সম্পর্ক বজায় রাখা।

স্ত্রী হাসিন জাহানের ইয়র্কার সামলানোর চেষ্টা করেছেন সামিও। তাঁর পাল্টা দাবি, পুরোটাই ষড়যন্ত্র। তিনি ষড়যন্ত্রের শিকার। তাঁর কেরিয়ার, তাঁর খেলা নষ্ট করার জন্যই এসব করা হচ্ছে। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। বৃহস্পতিবার বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রকাশিত নতুন বার্ষিক চুক্তির তালিকাতেই তার মালুম পাওয়া যায়। তালিকায় ৪টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তালিকাবদ্ধ ক্রিকেটারদের নাম। যেখানে এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরাহ। এ ক্যাটাগরিতে আছেন রবীন্দ্র জাদেজা, মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে ও ঋদ্ধিমান সাহা। বি ক্যাটাগরিতে রয়েছেন লোকেশ রাহুল, উমেশ যাদব, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, হার্দিক পাণ্ডিয়া, ইশান্ত শর্মা ও দীনেশ কার্তিক। আর সি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন কেদার যাদব, মণীশ পাণ্ডে, অক্ষর প্যাটেল, করুণ নায়ার, সুরেশ রায়না, পার্থিব প্যাটেল ও জয়ন্ত যাদব। অথচ নবাগত ও অভিজ্ঞদের মাঝে জায়গা করে নিতে পারেননি ভাল ফর্মে থাকা সামি।

News Desk

মীন রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 6, 2026

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026