SciTech

আসছে ‘হর হর মহাদেব’, নীল ছবি দেখতে গেলেই বাজবে ভক্তিগীতি

‘হর হর মহাদেব’ নামে একটি অ্যাপ যে কারও পর্ন দেখার শখ বানচাল করে দিতে পারে। পর্নোগ্রাফির প্রতি আসক্তি আটকাতেই বাজারে আসতে চলেছে এই নতুন মোবাইল অ্যাপ। শুধুমাত্র ডাউনলোড করে নিয়ে রেজিস্টার করে রাখতে হবে ফোনে। ব্যস যা করার করা হয়ে গেল। এবার ওই ফোনে পর্ন সাইট খুলতে গেলেই বেজে উঠবে ভক্তিমূলক গান বা ভজন। প্রায় ৩৮০০টি অ্যাডাল্ট সাইট ব্লক করতে সক্ষম এই হর হর মহাদেব অ্যাপটি। অন্তত এমনই দাবি করছেন এই অ্যাপের জন্মদাতারা।

পর্ন সাইট ব্লক করার একটা প্রয়াস নিয়েছিলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজয় নাথ মিশ্র। গত ৬ মাস এই নিয়ে প্রচুর গবেষণা করেছেন তিনি। তাঁর এই উদ্যোগে সামিল ছিলেন বিএইচইউ-এর মেডিক্যাল সায়েন্সের বেশ কয়েকজন অধ্যাপকও। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা রূপ পেতে চলেছে খুব শীঘ্রই।

নীল ছবি দেখার ফলে ছাত্র সমাজের মধ্যে এর কু-প্রভাব পড়ছে। মনঃসংযোগেরও অভাব দেখা দিচ্ছে বলে মনে করেন অধ্যাপক মিশ্র। তাই সমাজকে নীল ছবির আগ্রাসন থেকে মুক্ত করতেই এই অ্যাপ আনতে চলেছেন তাঁরা।

সবকিছু ঠিকঠাক চললে এই অ্যাপ কিন্তু অভিভাবকদের বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। সন্তানের ফোনে এই অ্যাপ ডাউনলোড করে নিশ্চিন্তে থাকতে পারবেন তাঁরা। তবে নজর রাখতে হবে অ্যাপটি আনইন্সটল না হয়ে যায়!

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026