প্রদীপের আলো, প্রতীকী ছবি
দিওয়ালী, ইদ, বৈশাখী-র মত উৎসবে ভারতের বিভিন্ন ধর্মের মানুষের জীবনে খুশির হাওয়া বয়ে যায়। উৎসবের আনন্দে মেতে ওঠেন তাঁরা। সেই উপলক্ষে ভারতে ছুটিও থাকে। কিন্তু সে ছুটি ভারতে এভাবে দেখা গেলেও বিশ্বের সর্বত্র থাকেনা। সেখানে বরং তাপ উত্তাপহীন স্বাভাবিক জীবন থাকে ওই দিনগুলোয়।
কিন্তু তা আর হচ্ছে না। এবার দিওয়ালী হোক বা ইদ বা বৈশাখী, এসব দিনগুলোয় ছুটি পেতে পারেন আমেরিকার প্রসিদ্ধ রাজ্য মিশিগানের বাসিন্দারা। কারণ মিশিগানের আইনসভার ৩ সদস্য এই সংক্রান্ত বিল এনেছেন। যা ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে মিশিগানে এই উৎসবমুখর দিনগুলি ছুটির দিন হিসাবে পরিগণিত হবে। এর পিছনে কারণ রয়েছে।
মিশিগানে এখন ৯ লক্ষ এশিয়ান আমেরিকানের বাস। যার মধ্যে আবার ইন্ডিয়ান আমেরিকান হলেন সবচেয়ে বেশি সংখ্যক। ফলে মিশিগানের বাসিন্দাদের একটা বড় অংশ ভারতীয়।
সেই বাসিন্দাদের কথা মাথায় রেখে এই ছুটি মান্যতা পাবে বলেই আশাবাদী সেখানে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা। মিশিগানে এই ছুটিগুলি চালু হওয়ার সম্ভাবনা আরও প্রবল হয়েছে পেনসিলভানিয়ার পর।
কারণ পেনসিলভানিয়ায় ইতিমধ্যেই দিওয়ালীর ছুটি মান্যতা পেয়েছে। সেখানে বাৎসরিক ছুটির তালিকায় এখন জ্বলজ্বল করছে ভারতের অন্যতম প্রধান উৎসব দিওয়ালী।
মিশিগানে এখন ১২টি ছুটি মান্যতাপ্রাপ্ত। তবে এই ছুটিগুলি মান্যতা পেলে সেখানে বছরে ছুটির সংখ্যা বাড়তে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…