Lifestyle

মহিলাদের কাছে ডিভোর্স মানেই জমিয়ে পার্টি, কোথায় এমনটা হয়

ডিভোর্স কোনও নারীরই কাম্য নয় বলেই সকলের জানা। কিন্তু বিশ্বে এমনও এক জায়গা রয়েছে যেখানে মহিলারা ডিভোর্স হলে উৎসবের আনন্দে মেতে ওঠেন।

খাওয়াদাওয়া কি হবে তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সেই সঙ্গে আছে সাজগোজ। পার্টি বলে কথা! যাঁদের নিমন্ত্রণ করা হয়েছে তাঁরা আসবেন তাঁর সঙ্গে আনন্দ করতে। সেখানে সাজগোজ, খাওয়াদাওয়া সঠিক না হলে চলে!

অতিথি আপ্যায়নে যাতে ত্রুটি না থাকে সেজন্য তাঁর ব্যস্ততাও তুঙ্গে থাকে। মনজুড়ে আনন্দের আবহ। আর হবে নাই বা কেন! এমন আনন্দের মুহুর্ত তো জীবনের মাত্র কয়েকবারই আসার সুযোগ রয়েছে। সেই আনন্দ কি মাটি করা যায়!

মনে হতেই পারে বাড়িতে নিশ্চয়ই কোনও আনন্দের ঘটনা ঘটেছে। তাই এমন উৎসবের মেজাজ। উৎসব ঠিকই তবে তা ডিভোর্স হওয়াকে কেন্দ্র করে।

এ দেশে ডিভোর্স পেলে মহিলারা উৎসবের আনন্দে মেতে ওঠেন। অবাক হওয়ার মত হলেও বিশ্বের অন্য প্রায় সব দেশের মহিলাদের মত ডিভোর্সে তাঁরা ভেঙে পড়েন না। দুঃখ, কষ্ট পান না। চোখের জলও ফেলেন না। সংসার ভাঙার কষ্ট তাঁদের জীবনকে দুর্বিষহ করেনা। বরং ডিভোর্স পেলে এখানে মহিলারা আনন্দে মেতে ওঠেন।

আফ্রিকার একটি দেশ মৌরিতানিয়া। এই দেশে ডিভোর্স মানে আনন্দে ভেসে যাওয়া। এখানে অনেকেই ১০-১২টা বিয়ে করেন। অনেকে তার চেয়েও বেশি। ডিভোর্স হলে তাঁরা পার্টি করে অন্য মহিলাদের ডেকে সেই সুখবর জানান।

মৌরিতানিয়ায় এই ডিভোর্স ও আনন্দ উৎসব আজকের সংস্কৃতি নয়। বহু বছর ধরে এ দেশের মহিলারা ডিভোর্স হলে আনন্দ করেন। তাঁরা বিশ্বাস করেন যে ডিভোর্স মানে ফের একবার বিয়ে করার সুযোগ। সেটা তাঁদের আনন্দ দেয়। ডিভোর্স তাঁদের মুক্তিরও আনন্দ দান করে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026