National

সুকমায় ফের মাওবাদী হানা, মৃত ১১ সিআরপিএফ জওয়ান

বছরের সবচেয়ে বড় মাওবাদী আক্রমণের ঘটনা ঘটল শনিবার। ছত্তিসগড়ের আদিবাসী অধ্যুষিত বস্তার এলাকার সুকমা জেলার ভেজিতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানরা এদিন রাস্তা পরিস্কার কিনা তা খতিয়ে দেখছিলেন। অভিযোগ ঠিক সেই সময়েই জঙ্গলের মধ্যে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। তারপরই সিআরপিএফ জওয়ানদের ঘিরে ধরে চলে এলোপাথাড়ি গুলিবর্ষণ। অতর্কিত আক্রমণে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন জওয়ানরা। কমপক্ষে ১১ জন জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বেশ কয়েকজন জওয়ান আহত। তাঁদের দ্রুত আকাশপথে হাসপাতালে নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, মাওবাদীরা সিআরপিএফের ১০টি বন্দুক ও একটি রেডিও সেট নিয়ে চম্পট দেয়। ঘটনায় শোকপ্রকাশ করে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং মাওবাদীদের এই আক্রমণকে কাপুরুষের মত কাজ বলে ব্যাখ্যা করেছেন। বস্তারে মাওবাদীরা তাদের পায়ের তলার মাটি হারাচ্ছে বলেই এ ধরণের কাজ করছে বলে জানান তিনি। ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে সিআরপিএফ। মাওবাদীদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে।

 

News Desk

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026