ফাইল ছবি
গত মঙ্গলবার মাওবাদী হানায় মৃত্যু হয়েছিল দূরদর্শনের ১ চিত্র সাংবাদিক ও ২ পুলিশকর্মীর। অন্য ১ পুলিশকর্মীর অবস্থা সংকটজনক ছিল। রাকেশ কোশল নামে ওই পুলিশকর্মীকে আহত অবস্থায় ছত্তিসগড়ের রায়পুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার তাঁর মৃত্যু হয়। ফলে ওই হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪।
গত মঙ্গলবার খবর করতে ছত্তিসগড়ের দান্তেওয়াড়া জেলার আরানপুর এলাকা দিয়ে যাচ্ছিল দূরদর্শনের একটি রিপোর্টিং টিম। তাদের সুরক্ষার দায়িত্বে ছিলেন সুরক্ষাকর্মীদের একটি দল। গত মঙ্গলবার সকালে যখন তাঁরা আরানপুর দিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই আচমকা তাঁদের ওপর আক্রমণ চালায় মাওবাদীরা। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ২ পুলিশকর্মী ও দূরদর্শনের ১ চিত্র সাংবাদিকের দেহ। ঘটনাস্থলেই ২ পুলিশকর্মীর মৃত্যু হয়। গুলিবিদ্ধ অবস্থায় কিছুক্ষণ পর মৃত্যু হয় অচ্যুতানন্দ সাহু নামে দূরদর্শনের ওই চিত্র সাংবাদিকেরও।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…