লঙ্কাধিপতি রাবণ, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
রামায়ণে রাম রাবণের যুদ্ধের কাহিনি তো ছোটরা শুনতে শুনতে বড় হয়। ভারতীয়দের কাছে রামায়ণের কাহিনি কমবেশি সকলের জানা। রাবণের স্ত্রী মন্দোদরীর নামও জানেন সকলে।
রাবণ লঙ্কার রাজা হলেও তিনি কিন্তু মন্দোদরীকে বিয়ে করতে এসেছিলেন এ দেশেই। আর পৌঁছেছিলেন অনেক দূরে মরু রাজ্যে। রাজস্থানের মান্দোর নামে জায়গার রাজকন্যা ছিলেন মন্দোদরী। সে সময় তাঁর সঙ্গে বিয়ে হয় লঙ্কাধিপতি রাবণের।
রাজস্থানের মারওয়ারের রাজধানী ছিল মান্দোর। কথিত আছে এখানকার রাজপ্রাসাদেই বসেছিল বিয়ের আসর। ধুমধাম করেই বিয়ে হয় রাবণের।
এখানে ‘রাবণ চাবরি’ নামে একটি জায়গা রয়েছে প্রাসাদের প্রাঙ্গণে। বলা হয় সেখানেই নাকি রাবণ ও মন্দোদরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই বিয়ে হয়েছিল দেখার মত।
এই জায়গা আজও তাই দ্রষ্টব্য। বহু মানুষ ছুটে আসেন প্রতিবছর এখানে রাবণের বিয়ের স্থান দেখতে। মান্দোর কিন্তু রাবণের বিয়ের জন্য আজও বিখ্যাত।
রামায়ণে উল্লেখ রয়েছে যে মন্দোদরী ছিলেন মায়াসুরের মেয়ে। মায়াসুর একসময় স্বর্গে উপস্থিত হলে সেখানে তাঁর হেমা নামে এক অপ্সরার সঙ্গে বিয়ে হয়।
মায়াসুর হেমাকে নিয়ে মর্তে ফিরে আসেন। হেমা ও মায়াসুরের ২ ছেলে ও ১ কন্যা। ২ ছেলে হলেন মায়াবী ও দুন্দুভি। আর ১ কন্যা হলেন মন্দোদরী।
মায়াসুর মন্দোদরীর সঙ্গে বিয়ে দেন রাবণের। কথিত আছে সীতাকে হরণ করেছেন জেনেও রাবণকে চিরদিন ভালবেসেছিলেন মন্দোদরী।
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…