কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণভাবে কালীপুজো ও দীপাবলি পালনের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোর উৎসবকে আনন্দে কাটানোর পরামর্শ দেন তিনি। এদিন নবান্নের সামনে দমকলের ৫০টি নতুন ইঞ্জিনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সবুজ পতাকা নেড়ে গাড়িগুলির শুভসূচনা করে একথা জানান মুখ্যমন্ত্রী।
পাশাপাশি উৎসবের দিনগুলোতে প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি। যেহেতু কালীপুজো বা দিওয়ালিতে প্রচুর বাজি পোড়ে তাই দমকল বিভাগকে সদাসতর্ক থাকার কথা বলেন মুখ্যমন্ত্রী। কালীপুজো কমিটিগুলোর কাছেও পুজো শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার আবেদন জানান তিনি।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…