Kolkata

বিজেপিকে হারাতে অখিলেশের বড় ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপিকে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে হারাতে সমাজবাদী পার্টির বড় ভরসার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরপ্রদেশ নির্বাচনের প্রচারেও অখিলেশের সঙ্গে দেখা যাবে মমতাকে।

বিজেপিকে পরাস্ত করতে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির বড় ভরসা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন সমাজবাদী পার্টি নেতা কিরণময় নন্দ। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয়।

এরপর রাজ্যের বাম আমলের মন্ত্রী কিরণময় নন্দ জানান, উত্তরপ্রদেশের নির্বাচনে অখিলেশ যাদবকেই সমর্থন করছে তৃণমূল। তাই নির্বাচনে কোনও প্রার্থীও দিচ্ছেনা। বরং অখিলেশের সঙ্গে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির হয়ে প্রচারও করবেন মুখ্যমন্ত্রী।

আগামী ৮ ফেব্রুয়ারি যোগী রাজ্যে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন লখনউতে হাজির হবেন মুখ্যমন্ত্রী। সেখানে অখিলেশের সঙ্গে তাঁর কথা হবে। সেখান থেকে ২ জনে একটি ভার্চুয়াল সভাও করবেন।

একইভাবে সভা করার কথা রয়েছে বারাণসী থেকেও। সেখানেও অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায় যৌথ ভার্চুয়াল সভা করবেন। এছাড়া ভার্চুয়াল সাংবাদিক বৈঠকও করবেন তাঁরা।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে ফের ক্ষমতায় আসার পর ভিন রাজ্যেও পা রাখার উদ্যোগ নিয়েছে তৃণমূল। গোয়া ও ত্রিপুরায় নির্বাচনে তারা যথেষ্ট সক্রিয় ভূমিকায় রয়েছে। ক্রমে বিজেপি বিরোধী মুখ হয়ে ওঠার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একথা রাজনৈতিক মহলও মেনে নিচ্ছে।

এবার অখিলেশ যাদবের পাশে থেকে সমাজবাদী পার্টিকে সমর্থন করার পর যদি উত্তরপ্রদেশে অখিলেশ সরকার গড়তে পারেন, ভোটে জিততে পারেন, তাহলে বিজেপি বিরোধী সর্বভারতীয় মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার মাটি আরও শক্ত হবে বলে মেনে নিচ্ছেন সকলেই।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026