Kolkata

সকালে শপথ নিয়ে দুপুরেই করোনা পদক্ষেপ মমতার

বুধবার সকালে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি বৈঠক করে করোনা নিয়ে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করলেন।

বুধবার সকালে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি যে রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন তা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই করলেন।

এদিন সকালে রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেই কাল বিলম্ব না করে একটি বৈঠক করেন মমতা।

বৈঠকের পর তিনি দুপুরেই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন করোনা নিয়ে আরও কঠোর হল তাঁর সরকার। করোনায় সময় বেঁধে দোকানপাট খোলা আগেই শুরু হয়েছিল। এদিন তার সময়ে কিছু বদল হল।

এখন থেকে সকালে ৭টা থেকে ১০টা যেমন দোকান খোলা থাকছে তেমনই থাকবে। বিকেলে ৩টে থেকে ৫টার বদলে তা হবে ৫টা থেকে ৭টা। তবে বউবাজারের সোনার দোকানগুলি দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত খোলা থাকবে।

লোকাল ট্রেন বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গেল। ফলে ফের সেই লকডাউন ও লকডাউন পরবর্তী সময়ের ছবি উঠে আসতে চলেছে।

লোকাল ট্রেন বন্ধ মানে শহরতলীর মানুষজনের কলকাতায় আসার সমস্যা বাড়ল। তবে এদিন মমতা বুঝিয়ে দিয়েছেন লকডাউন এখনই হচ্ছেনা। কিছু বিধিনিষেধ আরোপ হচ্ছে।

সরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ হাজিরায় গেল রাজ্য। বেসরকারি ক্ষেত্রেও ওয়ার্ক ফ্রম হোমেই গুরুত্ব দিয়েছেন তিনি। ব্যাঙ্ক এবার থেকে ৪ ঘণ্টার জন্যই খোলা থাকবে। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত পরিষেবা দেবে ব্যাঙ্ক।

যতটা সম্ভব মানুষকে বাড়িতেই থাকার পথে হাঁটার পথ প্রশস্ত করেছেন মমতা। মেট্রো ও সরকারি পরিবহণে ৫০ শতাংশ যাত্রী নেওয়া হবে।

অনুমতি সাপেক্ষে সর্বাধিক ৫০ জনকে নিয়ে অনুষ্ঠান করা যাবে। তবে তার জন্য আগে অনুমতি নিয়ে রাখতে হবে। দৈনিক পরিস্থিতির ওপর নজর রাখা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026