নারায়ণগড়ের জন্য ৪টি প্রকল্প, কথা রাখলেন মুখ্যমন্ত্রী

গৌমাতে বিদ্যুৎ সাব-স্টেশন, ৩০০ শয্যার মাল্টিস্পেশালিটি হাসপাতাল, রথিপুরে সরকারি কলেজ এবং খাদ্য দফতরের গুদাম। আপাতত এই ৪টি উপহার দিয়ে নারায়ণগড়ে তাঁর কথা রাখা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুটা বিধানসভা নির্বাচনের আগের শেষ অধিবেশনে। প্রাক্তন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রকে বিধানসভায় দাঁড়িয়েই ক্ষমতা থাকলে নারায়ণগড়ে জিতে দেখানোর খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন মমতা। নির্বাচনী প্রচারে নারায়ণগড়ের মানুষকে কথা দিয়েছিলেন এখান থেকে তৃণমূলকে জেতালে নারায়ণগড় যা চাইবে তিনি তাই দেবেন। নির্বাচন হয়ে গেছে। নারায়ণগড় হারিয়েছেন সূর্যকান্ত মিশ্র। নারায়ণগড়ের মানুষ জিতিয়ে এনেছেন তৃণমূলকে। তাই এবার মুখ্যমন্ত্রীর কথা রাখার পালা। দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসে কিছুটা গুছিয়ে নিয়েই তাই সোমবার তিনি হাজির হয়েছিলেন নারায়ণগড়ে। সেখানকার মানুষকে ধন্যবাদ জানাতে। সঙ্গে ছিল নারায়ণগড়ের জন্য বিশেষ প্যাকেজ। আপাতত ৪টি উপহার দিয়ে শুরু। রাজ্যের সার্বিক উন্নয়নের যজ্ঞে নারায়ণগড় যে বিশেষ গুরুত্ব পাবে তা এদিন স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে এসে মমতা বলে গিয়েছিলেন নারায়ণগড়ে তৃণমূল জিতলে তিনি এখানকার বিখ্যাত ডালবড়া খাবেন। এদিন সেই ডালবড়া তাঁর হাতে তুলে দেওয়া হয়। হাসি মুখে সেই ডালবড়া গাড়িতে তুলে নেন বরাবরের তেলেভাজা প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়।

News Desk

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

বৃষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026