State

প্রধানমন্ত্রীর সভায় আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেদিনীপুরের কলেজ মাঠে কৃষক কল্যাণ সমাবেশের সভায় গত সোমবার প্যান্ডেল ভেঙে বিপত্তির পর আহতদের মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়। আহত হন ৯০ জন। এঁদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর ছিল। তাঁরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার ঘটনা ঘটার পর প্রধানমন্ত্রী নিজে যান হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে। তাঁদের সঙ্গে সেখানে কথা বলেন তিনি। ওদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইট করে জানান প্রধানমন্ত্রীর সভায় ওই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি। আহতদের রাজ্য সরকারের তরফে চিকিৎসার সবরকম সুবিধা দেওয়া হবে।

এই ঘটনার পর বৃহস্পতিবার তিনি নিজেই হাজির হলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজে। সেখানে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। সেই সঙ্গে ৩ জন আহতকে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এই অর্থ প্রদান করা হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে।

প্রধানমন্ত্রীর সভায় আহতদের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী হাসপাতালের অন্য রোগীদের পরিস্থিতিও খতিয়ে দেখেন। কথা বলেন সুপারের সঙ্গে। হাসপাতাল ঠিকঠাক চলছে কিনা সে সম্বন্ধে খোঁজ নেন। আগামী দিনে হাসপাতালের উন্নয়ন নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026