State

এ রাজ্যে এমন হয়না, রাজস্থানের ঘটনা প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

বাঁকুড়ার ইন্দুপুরে বুধবার সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। রাজস্থানে মালদহের শ্রমিক আফরাজুল খানকে কুপিয়ে পুড়িয়ে হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, কেন এভাবে একজনকে পুড়িয়ে মারা হল? মারধরের অধিকার কে দিয়েছে সেকথাও জানতে চান তিনি। এ রাজ্যে এমন হয়না বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা ভাগাভাগি করেন তাঁরা দেশকে ভালবাসেন না। যাঁরা করেননা তাঁরাই আসল মানুষ।

ইন্দুপুরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন জঙ্গলমহলে শান্তি ফিরেছে। তিনি আরও বলেন, আগে জঙ্গলমহলে ত্রাসের পরিবেশ ছিল। গ্রামের ছেলেদের গায়ে মাওবাদী তকমা এঁটে দেওয়া হত। কিন্তু এখন মাওবাদী আতঙ্কের অবসান ঘটেছে। অলচিকি ভাষার পাঠ্যক্রম শুরু করার সঙ্গে আদিবাসীদের সরকারি চাকরির বয়ঃসীমা ৪৫ বছর অবধি করে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও আদিবাসী উন্নয়ন নিয়ে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। নিজের ভাষণে বিজেপিকেও একহাত নেন তিনি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026