State

একগুচ্ছ তোলাবাজির অভিযোগ, অগ্নিশর্মা মুখ্যমন্ত্রীর তোপে দলীয় নেতা, বিধায়ক, পুলিশ

দলীয় কোন্দল থেকে বাইকে চেপে ভয় দেখানো, তোলাবাজি থেকে শিল্পপতিদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি, হুগলিতে এমন ভূরিভূরি অভিযোগ। যা শুনে কার্যতই অগ্নিশর্মা মুখ্যমন্ত্রী। বারবার বলা সত্ত্বেও শিল্পপতিদের কাছে তাঁকে শুনতে হল তোলাবাজির কথা। একটা কাজ করতে গেলে দীর্ঘদিন কেটে যাচ্ছে। তোলাবাজরা নানাভাবে চাপ তৈরি করছে। এসব এক শিল্পপতির কাছ থেকে শোনার পর এদিন দলীয় বিধায়ক থেকে আঞ্চলিক নেতা, কাউকেই রেয়াত করেননি মুখ্যমন্ত্রী। এসব কিছুতেই তিনি বরদাস্ত করবেন না একথাও সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দেন, যারা এসব করছে তাদের প্রশ্রয় না দেওয়ার। একের পর এক দলীয় নেতাদের নাম করে ভর্ৎসনা করেন তিনি। পুলিশকেও ছাড় দেননি। পুলিশ সুযোগ দিচ্ছে বলেই এসব হচ্ছে বলে জানান তিনি। অভিযোগ এলে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সাফ জানতে চান যারা গুণ্ডামি, মস্তানি করছে তারা কত বড় নেতা? কেন তাদের আটকানো যাচ্ছেনা তাও পুলিশের কাছে জানতে চান তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সামনে অনেক দলীয় নেতা ও পুলিশ আধিকারিককে আমতা আমতা করতে দেখা গেছে। মুখ্যমন্ত্রীর এদিনের নির্দেশের পর কী তবে ফিরতে চলেছে হুগলির চেহারা। তার মূল্যায়ন করবে সময়।

 

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026