Lifestyle

এ রেস্তোরাঁয় খাবারের দামে ছাড় পেতে আপনার পেটের মাপ জরুরি

পেটের মাপের ওপর নির্ভর করছে এ রেস্তোরাঁয় কোন অতিথি খাবারের দামের ওপর কত টাকা ছাড় পাবেন। অতিথির পেটের মাপ নেওয়ার পদ্ধতিও চমক দেবে।

রেস্তোরাঁয় খাবারের যে মেনু কার্ড গেলেই অতিথিদের হাতে তুলে দেওয়া হয় সেখানে খাবারের নামের পাশে তার দামও লেখা থাকে। এই দামের ওপর আবার নানা সময়ে ছাড়ও ঘোষণা করে রেস্তোরাঁ। যা অতিথিদের অবশ্যই খুশি করে। এই রেস্তোরাঁটিও খাবারের দামের ওপর ছাড় দিয়ে থাকে।

তবে সেই ছাড় একটি বিশেষ অঙ্কের ছাড় নয়। মোট দামের ওপর শতাংশের হিসাবে এই ছাড় নির্ভর করে অতিথির পেটের মাপের ওপর। এখানেই এই দোকানের খাবারের দামের ওপর ছাড়ের চমক।

১০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে এই রেস্তোরাঁয়। কিন্তু আগে পেটের মাপের পরীক্ষা দিতে হবে অতিথিকে। তারপর সেই পেটের মাপের হিসাবে ছাড় পাবেন তিনি।

এজন্য একটি ফাঁকা অংশ দিয়ে তেরচা ভাবে ওই অতিথিকে গলে যেতে হয়। সারিবদ্ধভাবে এমন বিভিন্ন মাপের ফাঁকের একটি জায়গা তৈরি করেছে রেস্তোরাঁ। যে ফাঁক দিয়ে একজন মানুষই তেরচা ভাবে গলতে পারবেন। গলতে পারলে ওই ফাঁকটির ওপর যে ছাড় লেখা আছে তা তিনি পাবেন।

ধরে নেওয়া যাক কেউ ২০ শতাংশ লেখা ফাঁকটি দিয়ে গলে গেলেন। তাহলে তিনি খাবারের দামের ওপর ২০ শতাংশ ছাড় পাবেন। এই রেস্তোরাঁ তার এই অভিনব ভাবনার জন্য সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছে।

মালয়েশিয়ার অভিনব রেস্তোরাঁ, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @hvgoenka

বিশ্বজুড়ে সংবাদমাধ্যম তো খবর করেছেই, সেই সঙ্গে অনেকেই সোশ্যাল সাইটে এই রেস্তোরাঁর কথা জানিয়েছেন। রেস্তোরাঁটি রয়েছে মালয়েশিয়ার কুচিং নামে জায়গায়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026