Lifestyle

এই রেস্তোরাঁয় ঢুকলে সাপদের সঙ্গে খেলা আর খাওয়া একসঙ্গে চলে

রেস্তোরাঁয় খেতে গিয়ে যদি সাপ দেখা যায় তাহলে আঁতকে ওঠার মত ঘটনা ঘটে। সেখানে এই রেস্তোরাঁয় সাপদের সঙ্গে খেলতে খেলতে খাবার খান ভোজন রসিকরা।

রেস্তোরাঁয় ঢোকার পর খাবার অর্ডার দেওয়া হল। তারপর পরিবার বা বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা। খাবার এলে জমিয়ে খাওয়াদাওয়া সেরে অবশেষে বিল মিটিয়ে বাড়ির দিকে রওনা দেওয়া। এটাই স্বাভাবিক।

তবে এই পুরো স্বাভাবিকতার মাঝে একটি অস্বাভাবিকতা মানুষকে চমকে দিতে পারে একটি রেস্তোরাঁয়। এখানে খাবার অর্ডার দেওয়ার পর টেবিলে বসে গল্পগুজব করতে করতে হাতে তুলে নেওয়া যায় সাপ।

সাপ পছন্দ না হলে বড় চেহারার টিকটিকিও রয়েছে। তারাও বেশ বন্ধুত্বপূর্ণ মিশুকে। গ্রাহকরা তাদের সঙ্গেও সময় কাটাতে পারেন। শুধু বড়রা নন, ছোটরাও এই সাপ বা টিকটিকির সঙ্গে খেলা করতে পারে অনায়াসে। ভয়ের কিছু নেই।

এখানে সাপ বা টিকটিকির হাবভাব খুবই ঘরোয়া। তবে যাঁরা সরীসৃপ পছন্দ করেন না তাঁরা এ রেস্তোরাঁয় খেতে যাওয়ার আগে একটু ভেবে যাওয়াই ভাল। কারণ এখানে ঢুকলে সরীসৃপদের সাহচর্য অবশ্যম্ভাবী।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এই রেস্তোরাঁ কিন্তু বিখ্যাতই তার দোকান ভর্তি সরীসৃপের জন্য। সরীসৃপ প্রেমী এক মানুষের উৎসাহেই এই রেস্তোরাঁ তৈরি হয়েছে।

এখানে স্থানীয়রা তো বটেই, অনেক পর্যটকও হাজির হন নিত্যদিন। এখানকার খাবার নিয়ে যে তাঁদের অমোঘ টান কাজ করে এমনটা নয়, বরং মূল আকর্ষণ থাকে সরীসৃপদের সময় কাটানোর সুযোগ। খাওয়াটা তো গৌণ! সোশ্যাল মিডিয়া জুড়ে এই রেস্তোরাঁর সাপ, টিকটিকির কাণ্ডকারখানা ছড়িয়ে আছে।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026