Foodie

খিলজিদের বিরুদ্ধে লড়ার শক্তি দিল অজানা খিচুড়ি, শুরু হল মকরসংক্রান্তির মহাভোগ

মকরসংক্রান্তি এমন এক উৎসব যা ভারতের কোণায় কোণায় পালিত হয়। প্রতিটি কোণায় আবার পালনের ধরন আলাদা। যেমন খিচুড়ি আবশ্যিকভাবে জড়িয়ে আছে দেশের এক প্রান্তে।

এক সময় খিলজিদের বিরুদ্ধে লড়াই করেছিলেন নাথ যোগীরা। তাঁরা যোগ সাধনায় ব্রতী হলেও খিলজিদের মোকাবিলা সর্বশক্তি দিয়েই করেছিলেন। কথিত আছে একটা সময় খিলজিদের বিরুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েন নাথ যোগীরা। সেই সময় অধুনা উত্তরপ্রদেশের গোরক্ষপুরে থাকতেন বাবা গোরক্ষনাথ।

তিনি নাথ সাধুদের শরীরের অবস্থা দেখে একটি নতুন পদ রাঁধেন। ভাত, ডাল ও অনেক সবজি দিয়ে বাবা গোরক্ষনাথ সেই পদ রেঁধে নাথ যোগীদের খাওয়ান।

এই অচেনা নতুন পদ খেয়ে নাথ যোগীরা যেমন তৃপ্ত হন, তেমনই শরীরে বল ফিরে পান। বাবা গোরক্ষনাথের তৈরি সেই পদই ছিল খিচুড়ি। মকরসংক্রান্তির দিন তাই উত্তরপ্রদেশ জুড়ে খিচুড়ি পরব পালিত হয়।

মকরসংক্রান্তির দিন উত্তরপ্রদেশের বহু পরিবারে খিচুড়ি খাওয়ার রীতি প্রচলিত। এমনকি একটি খিচুড়ি মেলা পর্যন্ত পালিত হয় এদিন। যা পালিত হয় গোরক্ষপুরের বাবা গোরক্ষনাথ মন্দিরে। বহু মানুষ শামিল হন এই অভিনব খিচুড়ি মেলায়।

তাই মকরসংক্রান্তির বিশেষ খাবার যদি বাংলায় পিঠেপুলি হয়, তাহলে উত্তরপ্রদেশে খিচুড়ি। লাগোয়া বিহারেও এই দিন খিচুড়ি খাওয়ার চল আছে। মকরসংক্রান্তির দিন খিচুড়ির চল রয়েছে ঝাড়খণ্ডেও।

শুধু খিচুড়ি খাওয়াই নয় এদিন কোনও নদী বা জলাশয়ে পুণ্যস্নানেরও প্রচলন রয়েছে এই রাজ্যগুলিতে। পুণ্যস্নান সেরে পুজো করে খিচুড়ি খাওয়ার মধ্যে দিয়ে মানুষ মকরসংক্রান্তিকে নিজেদের মত করে পালন করেন।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026