Sports

ধোনি যখন ফুচকাওয়ালা

ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় যে তিনি তা নিয়ে দ্বিমতের জায়গা নেই। মহেন্দ্র সিং ধোনি নিজেই একটা প্রতিষ্ঠান। ভারতীয় ক্রিকেট তাঁর প্রতি কৃতজ্ঞ। সেই মহেন্দ্র সিং ধোনি তাঁর ক্রিকেট জীবনের সায়াহ্নে দাঁড়িয়ে এবার হয়তো জীবনকে নানা রূপে উপভোগ করতে চাইছেন। নানা অবতারে সামনে আসতে চাইছেন। যেমন তিনি এবার ফুচকাওয়ালা হয়ে উঠলেন। রীতিমত ফুচকা বানিয়ে তা আশপাশে দাঁড়ানোদের পরিবেশনও করলেন।

ফুচকাওয়ালারা সাধারণত ফুচকায় পুর ভরেন হাত দিয়ে। ধোনি অবশ্য স্বাস্থ্যের কথা মাথায় রেখে হাত ব্যবহার না করে চামচ ব্যবহার করলেন ফুচকায় পুর ভরতে। তারপর পুরো ফুচকা রেডি করে একে একে তুলে দিলেন পাশে দাঁড়ানো ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় আরপি সিং ও পীযূষ চাওলাকে। ধোনির ফুচকা রেসিপিতে ২ জনেই তখন আপ্লুত।

পড়ুন : তাঁর স্ত্রী খুশি হলেই তিনি খুশি, বললেন ধোনি

ফুচকা শব্দটা অবশ্য নেহাতই বাঙালি। এটাই ধোনির কাছে পানিপুরি। তাই তিনি পানিপুরিওয়ালা রূপে সামনে এলেন। আর তাতেও সফল হলেন। ধোনির এই পানিপুরিওয়ালা অবতার নিয়ে নেটিজেনরা হৈচৈ ফেলে দিয়েছেন। ভিডিওটি ইন্টারনেটে ছড়াতেই সকলেই মহেন্দ্র সিং ধোনিকে অভিনন্দন জানালেন তাঁর নতুন অবতারের জন্য। কেউ লিখলেন তিনি ঈর্ষা বোধ করছেন। কেউ লিখলেন ধোনি এক বহুমুখী প্রতিভার নাম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026