Let’s Go

আদালতে মামলা চললে এ মন্দিরে ১ টাকার পুজো দিয়ে ন্যায়বিচার চান ভক্তরা

আদালতে অনেকের নানা কারণে মামলা চলে। তেমন মামলা চললে অনেকে এ মন্দিরে এসে হাজির হন। পুজো দেন ১ টাকার। এ মন্দির ন্যায়ের মন্দির হিসাবেই পরিচিত।

ভারতে অসংখ্য মন্দির রয়েছে। তারমধ্যে বেশ কয়েকটি মন্দিরের নাম প্রায় সকলের জানা। কিছু মন্দির স্থানীয়ভাবে পরিচিত। এসব মন্দিরে যে বিগ্রহ অধিষ্ঠিত তাঁদেরও প্রায় সকলেই চেনেন। সে ভগবান শিবের মন্দির হতে পারে, মা কালীর মন্দির হতে পারে, মা দুর্গার মন্দির হতে পারে, অম্বে মাতার মন্দির হতে পারে, মা শেরাবালীর মন্দির হতে পারে।

কিন্তু এই ভারতেই এমন এক মন্দির রয়েছে যেখানকার বিগ্রহ চেনা নন। এখানে যে দেবতা প্রতিষ্ঠিত তাঁর নাম মহাসু।

উত্তরাখণ্ডের এই মন্দিরের সৌন্দর্যও নেহাত কম নয়। অপরূপ স্থাপত্যে তৈরি এই মন্দির সকলের কাছে পরিচিত ন্যায়ের মন্দির হিসাবে।

মহাসু নামের এই বিগ্রহকে অনেকে মনে করেন ভগবান শিবের অবতার। মন্দিরে বিরাজ করছেন ৪ মহাসু। বাশিক মহাসু, পাওয়াসি মহাসু, বৌঠা মহাসু এবং চালদা মহাসু।

উত্তরাখণ্ডের দেরাদুনের হানল এলাকার তুনি-মোরি রাস্তার ওপর এই মন্দির অবস্থিত। যা জৌনসার বাওয়ার নামে পরিচিত। এই জৌনসার বাওয়ারেই রয়েছে এই ৪ মহাসুর জন্য ছোট ছোট মন্দির।

মহাসু দেবতার মন্দিরে কিন্তু সারা বছরই ভক্তের ঢল নামে। লক্ষ লক্ষ মানুষ এই মহাসু দেবতার মন্দির দর্শন করতে ছুটে আসেন বহু দূর থেকে। মনে করা হয় যাঁদের মামলা চলছে তাঁরা এখানে ১ টাকা দিয়ে পুজো দিয়ে মন দিয়ে ন্যায় বিচার চাইলে তাঁরা আদালতে ন্যায় বিচার পান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026