World

৬৯৪ কোটি টাকার ছবির ওপর স্যুপ ঢেলে প্রতিবাদ

বিশ্বের অন্যতম সেরা চিত্রকরদের একজন ভিনসেন্ট ভ্যান গগ। তাঁর অন্যতম সেরা ছবির ওপর স্যুপ ঢেলে প্রতিবাদ জানালেন ২ প্রতিবাদী।

এমনটা যে হতে পারে সেটাই হয়তো কেউ কল্পনা করতে পারেননি। লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে দর্শকদের দেখার জন্য দেওয়ালে শোভা পাচ্ছে পৃথিবী বিখ্যাত চিত্রকর ভিনসেন্ট ভ্যান গগের আঁকা বিখ্যাত ছবি সানফ্লাওয়ার্স। যে ছবিটির দাম এখন ভারতীয় মুদ্রায় ৬৯৪ কোটি টাকা!

যে ছবির দাম শুনলে মাথা ঘুরে যেতে পারে সেই পৃথিবী বিখ্যাত ছবির সামনে এসে দাঁড়ান ২ প্রতিবাদী। যাঁদের টিশার্টে লেখা ছিল জাস্ট স্টপ অয়েল।

এই সংগঠনের ২ প্রতিনিধি হিসাবে আসা ওই ২ তরুণী আচমকাই হাইঞ্জ টমেটো স্যুপ ঢেলে দেন ভ্যান গগের সানফ্লাওয়ার্স-এর ওপর। বাঁধানো ক্যানভাসের ওপর লেপ্টে যায় স্যুপ।

আঁকার ওপর দিয়ে গড়াতে থাকে সেটি। যা দেখে মানুষজন কার্যত হতবাক হয়ে যান। ভ্যান গগের ছবির ওপর টমেটো স্যুপ, ভাবতেই পারছিলেননা কেউ।

যদিও এটা পরিস্কার নয় যে ছবিটির ওপর কোনও কাচের আস্তরণ ছিল কিনা। যদি থাকে তাহলে বেঁচে যেতে পারে একটি ইতিহাস। আর যদি না থাকে তাহলে এক অনন্য সৃষ্টির ইতিহাসের মৃত্যু হল এদিন।

ওই ২ প্রতিবাদীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের দাবি, ছবির মূল্য কি মানুষের থেকেও বেশি? কোনটা বেশি প্রয়োজন, ছবি না মানুষ? যদিও তাঁদের এই দৃষ্টিকোণকে তুলে ধরতে ভ্যান গগের ছবির ওপর স্যুপ ঢালাকে মেনে নিতে পারছেন না বিশ্বের অধিকাংশ মানুষ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026