World

ভাইঝিকে ধর্ষণ করে খুন করে কাকা, প্রকাশ পেল চরম কুকীর্তি

২০ বছরের ভাইঝি সেলিন ডোকরানকে অপহরণ করেছিল লন্ডনের মুজাহিদ আরশিদ। শুধু ভাইঝি নয়। অপহরণ করা হয় ভাইঝির এক বান্ধবীকেও। তারপর সহকর্মীর সঙ্গে মিলে ভাইঝিকে ধর্ষণ করে আরশিদ। তাতেও আশ মেটেনি কাকার। এরপর ভাইঝিকে খুন করে তার দেহ লুকিয়ে রাখে ফ্রিজের ভিতর, যাতে কুকীর্তির কথা কাকপক্ষীতেও টের না পায়। যদিও প্রথমে পরিকল্পনা ছিল ভাইঝির মৃতদেহ অ্যাসিডে ফেলা হবে। যাতে তার দেহের কোনও চিহ্নমাত্র খুঁজে না পাওয়া যায়। তবে পরে মত বদলে ফ্রিজের ভিতর দেহ রাখার সিদ্ধান্ত নেয় সেলিনের কাকা আরশিদ।

একইভাবে ধর্ষণ করা হয় সেলিনের বান্ধবীকেও। সেলিনের মতই কেটে ফেলা হয় তাঁর গলা। তারপর এলাকা ছেড়ে চম্পট দেয় আরশিদ ও তার শাগরেদ। কিন্তু সেলিনের বান্ধবীর গলা কাটলেও ক্ষত গভীর ছিল না। তাই একসময় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে পৌঁছে যান মৃত সেলিনের বান্ধবী। তিনিই পরে খবর দেন পুলিশকে। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে। সেলিন অন্য এক পুরুষের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িত ছিলেন বলে জানতে পারে পুলিশ। সেই নিয়েই কাকা আরশিদের মনে ক্ষোভ জমেছিল বলে অনুমান পুলিশের। প্রাথমিক তদন্তের পর পুলিশের আরও অনুমান, সেলিন যদি তার হাতে না আসে তো অন্য কোনও পুরুষের হাতেও তাঁকে যেতে দেবে না বলে ঠিক করেছিল বিকৃতকাম কাকা আরশিদ।

তদন্তে নেমে লন্ডনের ফোকস্টোন থেকে অভিযুক্ত ও তার সহকর্মী ভিনসেন্ট তাপ্পুকে গ্রেফতার করে পুলিশ। শিহরণ জাগানো সেই হত্যাকাণ্ডের ভয়ংকর দিনের বিবরণ দিতে গিয়ে আদালতে কেঁপে উঠছিলেন মৃতার বান্ধবী। যদিও তাঁর দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে অভিযুক্ত আরশিদ ও তার বন্ধু।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026