Lifestyle

১ সপ্তাহের মধ্যে দেশের মানুষের ওজন গড়ে দেড় কেজি করে বাড়ল

দেশের মানুষের গড় ওজন দেড় কেজি করে বেড়ে গেল। তাও আবার মাত্র ১ সপ্তাহে। কীভাবে এই অসম্ভব সম্ভব হল তাও জানাল রিপোর্ট।

ভারতীয়দের মাত্র ১ সপ্তাহে গড়ে দেড় কেজি করে ওজন বেড়েছে। যা চলতি বছরে কোনও সপ্তাহে ভারতীয়দের ওজন বাড়ার প্রশ্নে সবোর্চ্চ। যা অন্যদিকে যথেষ্ট চিন্তারও।

মাত্র ১ সপ্তাহের মধ্যে গড়ে দেশের মানুষের এই আচমকা ওজন বৃদ্ধিকে চিকিৎসকেরা ভাল নজরে দেখছেন না। কিন্তু কি এমন ঘটে গেল যে এক সপ্তাহের মধ্যে ভারতীয়দের ওজন গড়ে দেড় কেজি করে বেড়ে গেল? তার উত্তর রয়েছে রিপোর্টেই।

ভারতীয়দের জীবনে এই ওজন বৃদ্ধি ঘটেছে অক্টোবরের ২২ থেকে ২৭ তারিখের সময়কালে। ভাল করে ক্যালেন্ডারের দিকে নজর দিলেই বোঝা যাবে যে ওই সময়টায় দেশজুড়ে পালিত হয়েছে দিওয়ালী। আর দিওয়ালী মানেই মিষ্টিমুখ।

হিসাব বলছে কেবল দিওয়ালীর ওই একটি মাত্র সপ্তাহে দেশে মিষ্টি খাওয়া লাফ দিয়ে বেড়েছে ৩২ শতাংশ। যা অতি দ্রুত মানুষের ওজন বৃদ্ধির কারণ হয়েছে। আর ওই সপ্তাহেই ভারতীয়দের গড় ওজন মাথা পিছু দেড় কেজি করে বেড়ে গেছে।

গত ২ বছরে সেভাবে দিওয়ালী পালন করা সম্ভব হয়নি। ফলে এ বছর গত ২ বছরের না পাওয়া দিওয়ালীর আনন্দও একসঙ্গে উপভোগ করতে খামতি রাখেননি মানুষজন। আর সেই আনন্দ আয়োজনে হরেক রকম মিষ্টি ছিল প্রথমসারিতে।

তবে এতকিছুর পরেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ১ সপ্তাহে যেমন দেশের মানুষ গড়ে দেড় কেজি করে ওজন বাড়িয়েছেন, তেমন উৎসব কেটে যাওয়ার ১০ দিনের মধ্যে ওজন ঝরানোর ক্ষেত্রেও তৎপরতা দেখিয়েছেন। যা অবশ্যই ভাল লক্ষ্মণ বলে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026