Lifestyle

সাদা পুরনো, এখন নীল ইডলি খেয়ে আঙুল চাটছেন সকলে

দক্ষিণী খাবার ইডলি। সাদা স্পঞ্জের মত নরম ইডলি বহু পুরনো ও পরিচিত খাবার। এবার সেই ইডলিতেই রঙের ছোঁয়া লাগল। যা খেয়ে আঙুল চাটছেন অনেকে।

দক্ষিণ ভারতীয় যে কয়েকটি খাবার সারা দেশেই জনপ্রিয় তার মধ্যে ইডলি একটি। ধোসা, বড়া বা উত্তপমের মত ইডলির একটা চাহিদা দেশজুড়েই রয়েছে। সাদা স্পঞ্জের মত নরম ইডলি অবশ্য সম্বর ডাল ও চাটনি সহযোগেই সুস্বাদু।

সনাতনি এই ইডলিকে এবার কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে নীল ইডলি। যা পাতে পড়লে দেখতেও সুন্দর, খেতেও সুস্বাদু। অন্তত নীল ইডলির স্বাদ যে একদম অন্যরকম তা মেনে নিচ্ছেন সকলেই। তাহলে কি ইডলির মিশ্রণে রং মেশানো হচ্ছে? খাবার রং? এমন রং কি আদৌ স্বাস্থ্যকর? এমন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

সোশ্যাল সাইটে তাই পোস্ট করে এই নীল ইডলি তৈরি কীভাবে করতে হবে তাও শিখিয়ে দেওয়া হয়েছে। যেখানে দেখা গেছে এক মহিলা গাছ থেকে কিছু অপরাজিতা ফুল তুলে নিলেন। তারপর তার পাপড়িগুলি সযত্নে ছিঁড়ে নিয়ে সেগুলিকে একটি পাত্রে রাখলেন।

এবার তাতে জল মিশিয়ে সেটিকে ফুটতে দিলেন। ফুটে গেলে পাতা থেকে নীল রঙ জলের সঙ্গে মিশে যায়। এবার এই অপরাজিতা ফুলের নীল রংয়ে নীল হওয়া জল মিশিয়ে দেওয়া হয় ইডলির চিরাচরিত সাদা মিশ্রণে।

এবার সেই মিশ্রণ ইডলি মেকারে দিয়ে ভাপানো হয়। তাতেই নীল স্পঞ্জের মত ইডলি তৈরি। যা দেখতে যেমন সুন্দর, তেমনই অপরাজিতা ফুলের একটা আলাদা স্বাদ এই ইডলির সঙ্গে মিশে তাকে অন্যরকম সুস্বাদু করে তোলে।

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026