Lifestyle

অনন্ত যৌবন ধরে রাখার কৌশল এবার হাতে মুঠোয়

সকলেই চান তাঁকে যেন সুন্দর দেখতে লাগে। এজন্য বহু টাকা খরচও করেন। এবার হাতের মুঠোয় এসে গেল অনন্ত যৌবন ধরে রাখার কৌশল।

সকলেই চান যেকোনও বয়সে যাতে তাঁকে সুন্দর দেখতে লাগে। সেজন্য নারীরা তো বটেই এমনকি পুরুষরাও চেষ্টার ত্রুটি রাখেন না। কিন্তু অনেক খরচ করেও সকলের মন ভরে না। অথবা হলেও সেই সৌন্দর্য এত সাময়িক হয় যে তা মনঃপুত হয়না।

কিন্তু দক্ষিণ কোরিয়ার মানুষজনের ত্বক সারা বিশ্বের কাছেই রীতিমত হিংসার। তাঁদের ত্বকের জৌলুস বহুদিন পর্যন্ত বজায় থাকে।

সেই সুলুকসন্ধান যদি পাওয়া যেত তাহলে তো পুজোর মুখে বঙ্গবাসীরও উপকার হত! এবার সেই সন্ধানই এল হাতের মুঠোয়।

অ্যালোভেরা নামটা তো সকলের চেনা। সবুজ অ্যালোভেরাই দেখে সকলে অভ্যস্ত। কিন্তু দক্ষিণ কোরিয়ার নারী পুরুষ নির্বিশেষে অনন্ত ত্বকের জৌলুসের রহস্য লুকিয়ে আছে গোলাপি অ্যালোভেরায়।

গোলাপি অ্যালোভেরা কিছুটা অবাক করল কি! দক্ষিণ কোরিয়ায় সবুজ অ্যালোভেরার নির্যাস প্রথমে বার করে একটি নিয়ন্ত্রিত উষ্ণতায় তাকে অক্সিডাইজ করা হয়।

তারপর তা ফ্রিজ ড্রাই করলেই তৈরি হয় পিঙ্ক অ্যালোভেরা বা গোলাপি অ্যালোভেরা। যাতে থাকে অনেক বেশি অ্যালো ইমোডিন উপাদান।

প্রসঙ্গত অ্যালো ইমোডিন ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বককে অনেক বেশি তরুণ, যৌবনোচ্ছ্বল এবং ঝলমলে করে তোলে। যা দীর্ঘদিন স্থায়ী থাকে।

ত্বকের জ্বালা ভাব দূর করা বা ত্বককে পরিস্কার রাখাও অ্যালোভেরার এক বড় কাজ। সব মিলিয়ে দক্ষিণ কোরিয়ার মানুষের মত পিঙ্ক অ্যালোভেরা ব্যবহার করতে পারলে তো ভালই, তা না হলেও সবুজ অ্যালোভেরাও কিন্তু ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে দারুণ উপকারি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026