Lifestyle

বাড়ির নকশায় ভুল থাকলে রোগে ভুগবেন বাসিন্দারা, নতুন উপায়ের প্রস্তাব স্থপতির

বাড়ি তৈরির সময় তার নকশা তৈরি করা হয়। সেই নকশায় যদি ভুল থাকে তাহলে বাসিন্দাদের নানা রোগে ভুগতে হবে। নয়া তত্ত্ব নিয়ে পরিবেশ আদালতে স্থপতি।

নিজের একটা ফ্ল্যাট বা বাড়ি সকলের স্বপ্ন হয়। এখন তো আবাসনের ছড়াছড়ি। তারপরেও এক টুকরো জমি কোথাও পেলে সেখানে নিজের বাড়ি বানাচ্ছেন মানুষজন।

তবে সে আবাসন হোক বা নিজের বাড়ি, তৈরির সময় তার নকশায় ভুল থাকলে সে বাড়ি বা আবাসনের বাসিন্দাদের রোগে ভুগতে হবে। টিউবারকিউলোসিস, হাম বা ভাইরাস জনিত নানা অসুখ বারবার থাবা বসাতে পারে তাঁদের জীবনে।

বাড়ি করার সময় বা আবাসনে ফ্ল্যাট কেনার সময় এসব কথা কারও মাথায় থাকেনা। এমনকি যাঁরা বানাচ্ছেন তাঁদেরও নয়। তাই রোগ প্রতিরোধকারী বাড়ি তৈরির জন্য বিশেষ আইন আনার আর্জি নিয়ে পরিবেশ আদালতের দ্বারস্থ হলেন এক স্থপতি।

ওই স্থপতির তত্ত্ব চোখ খুলে দেওয়া এক আর্জি হতে পারে বলেই এখন মনে হতে শুরু করেছে অনেকের। এদিকটা অনেকেই ভেবে দেখেননি।

ফ্ল্যাট কেনার সময় পূর্ব দক্ষিণ খোলা কিনা অনেকে দেখে নেন। কিন্তু ওই পর্যন্তই। নকশা রোগ প্রতিরোধী কিনা তা কেউ ভেবে দেখেননা।

ওই স্থপতির দাবি, বাড়ির নকশা থেকে জানালার নকশা এমনভাবে হওয়া দরকার যাতে ঘরে প্রাকৃতিক নিয়মে হাওয়া খেলার ব্যবস্থা থাকে। ঘরে হাওয়া ঢোকা এবং দূষিত বাতাস ঘর থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার মত নকশা হওয়া দরকার। যাতে ঘরে রোগ সৃষ্টিকারী ভাইরাস বা ব্যাকটেরিয়া টিকতে না পারে।

এমন বাড়ি বা ফ্ল্যাট তৈরি হলে মানুষ অনেক বেশি সুস্থ থাকবেন। সেই ব্যবস্থা নতুন বাড়ি বা আবাসনের ক্ষেত্রে আবশ্যিক করার দাবি তুলেছেন ওই স্থপতি।

গরমে সূর্যের তেজ থেকে বাঁচা এবং শীতে ঠান্ডা কনকনে বাতাসের ঢোকা রোখার মত নকশাও হওয়া দরকার। দরকার কার্বন ডাই অক্সাইড যাতে দ্রুত বাইরে বার হতে পারে সে ব্যবস্থা করাও। দিল্লির পরিবেশ আদালতে তাঁর এই আর্জির কি পরিণতি হয় সেদিকে তাকিয়ে সকলেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026