Lifestyle

রাজধানীতে ধূমপানের বিশ্বযুদ্ধ, জিততে গেলে মানতে হবে কঠোর নিয়ম

এ দেশেই বসতে চলেছে এক বিশেষ ধরনের ধূমপানের আসর। তাও আবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ। জেতার জন্য মানতে হবে বেশ কয়েকটি শর্ত।

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এ নিয়ে কোনও দ্বিমত নেই। তবে এটাও ঠিক যে ভারত তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তে সিগার রসিক মানুষের অভাব নেই।

সিগারে সুখটান দিতে অনেকেই পছন্দ করেন। সিগারেটের চেয়ে অনেকটাই ভিন্ন রূপী এই ভিন্ন তামাকের সিগার নিয়ে বহু মানুষের শৌখিনতাও রয়েছে।

এবারে সেই সিগারের প্রতি ভালবাসা থেকে মানুষজন হাজির হতে চলেছেন ভারতে। এখানেই ইন্ডিয়ান সিগার ক্লাব নামে সংগঠনের উদ্যোগে বসছে সিগার পানের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সিগারমোদী মানুষজন এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন।

প্রতিযোগিতার শর্তও বেশ কঠিন। প্রতিযোগীদের সিগার ধরানোর পর তার যে ছাই হবে তা ভাঙা চলবে না। পুরো ছাই লম্বা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ভেঙে পড়লে চলবে না। সেইসঙ্গে সিগারের ব্যান্ড পুড়লে চলবে না।

যে প্রতিযোগী সব শর্ত মেনে সিগারটি সর্বাধিক সময়ে শেষ করবেন, তিনিই হবে বিজয়ী। পুরো প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়নশিপের কথা বলা হলেও আসলে এটি একটি বন্ধুত্বপূর্ণ লড়াই। মূল উদ্দেশ্য সিগার ভালবাসেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এমন মানুষজনকে একত্র করা।

যেখানে বিশ্বের সিগার প্রেমী মানুষজন নিজেদের পুরনো বন্ধুদের সঙ্গে মিলিত হবেন। আবার নতুন নতুন বন্ধুও তৈরি হবে এই জমায়েতে। সকলের একটি বিষয় এক, সকলেই সিগার প্রেমী। আগামী ২৪ জুলাই এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে দিল্লিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026