Lifestyle

হুবহু কমলালেবুর মত দেখতে, কিনু ফল না চিনলে কিন্তু ঠকতে হতে পারে

অনেক বিক্রেতা কিন্তু এই ফলকে কমলালেবু বলে চালিয়ে দিতেই পারেন। কারণ চেহারায় কমলালেবুর সঙ্গে এ ফলের বিশেষ ফারাক নেই। তাই না চিনলে ঠকতে হতে পারে।

বাজারে যে কমলালেবু বিক্রি হয় তার সঙ্গে কিনু ফলের ফারাক কিন্তু তেমন নেই। যাঁরা চেনেন না তাঁদের এই ফল কমলালেবু বলে সহজেই গছিয়ে দেওয়া যেতে পারে।

বাড়িতে খাওয়ার সময়ও অনেকে এই ফলকে একটু কম মিষ্টি কমলালেবু বলে খেয়ে ফেলতে পারেন। এমনকি অনেক বিক্রেতা কিনুকে পঞ্জাব, রাজস্থানের কমলালেবু বলেও চালিয়ে দেন। বিক্রেতারাও তা কমলালেবু ভেবে কিনে নিয়ে যান। তাই কমলালেবু আর কিনু ফলের ফারাক বোঝা জরুরি।

কমলালেবুর খোসার রং কমলা বা গেরুয়া হয়। কিনুরও প্রায় তাই হলেও রংটা অপেক্ষাকৃত গাঢ় হয়। কমলার সাইজ আর কিনুর সাইজ প্রায় একই হয়। ফলে সেদিক থেকে চেনা মুশকিল।

এমনকি কমলার খোসা ছাড়ালেও কমলা কোয়া থাকে, কিনুর ক্ষেত্রেও তাই। তবে কিনু ফল কিনা তা খোসা ছাড়ানোর সময়ই ধরা যায়।

কমলালেবুর খোসা পাতলা হয়। অপেক্ষাকৃত মোটা হয় কিনু ফলের খোসা। তাছাড়া কমলার স্বাদ মিষ্টি। কিন্তু কিনু ফলের কোয়ার স্বাদ অল্প টক হয়।

অনেক বিক্রেতা কমলালেবু বলে কিনু ধরিয়ে দিতে পারেন। কারণ কিনুর ফলন বেশি হয়। তাই দামটা কমলালেবুর চেয়ে কম হয়।

কিন্তু কমলার দামে কিনু কিনে বাড়ি ফিরলে তো ঠকেই যেতে হল। তবে কিনুর চাহিদা কিন্তু উত্তর ও পশ্চিম ভারতে যথেষ্ট। ভারতের উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানে মূলত কিনু ফলের চাষ হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026