Lifestyle

গায়ের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে বড় ভরসা সবুজ

শরীরে দুর্গন্ধ তৈরি হয় প্রধানত ঘাম থেকে। তাছাড়া ব্যাকটেরিয়া থেকেও দুর্গন্ধ জন্ম নেয়। এই অস্বস্তিকর দুর্গন্ধ থেকে নিজেকে বাঁচাতে সবুজই বড় ভরসা।

কোনও মানুষই চান না তাঁর গা থেকে দুর্গন্ধ বার হোক। কিন্তু এই গরমের দিনে ঘামে ভিজে থাকা শরীর থেকে খারাপ গন্ধ বার হয়। কারও বেশি হয় তো কারও কম।

অনেকেই এজন্য সুগন্ধি মেখে বাড়ি থেকে বার হওয়া পছন্দ করেন। কিন্তু তার গন্ধ অনেক সময় দ্রুত হারিয়ে যায়। ঘর্মাক্ত গা থেকে দুর্গন্ধ বার হতেই থাকে। এটা সামাজিক জীবনে অস্বস্তিকরও। নিজের জন্যও এবং পাশে থাকা মানুষটার জন্যও।

এই দুর্গন্ধের একটা বড় কারণ খাওয়াদাওয়া। যাঁরা পেঁয়াজ, রসুন, লঙ্কা জাতীয় খাবার বা অতিরিক্ত প্রোটিন সম্পন্ন খাবার বেশি খান তাঁদের শরীর থেকে বার হওয়া দুর্গন্ধ চড়া হয়। তাছাড়া স্থূল চেহারার মানুষের গায়ের গন্ধ বেশি কড়া হয়। ঘামের সঙ্গে চামড়ার উপরিভাগে থাকা ব্যাকটেরিয়া মিশেও দুর্গন্ধ তৈরি করে।

এই দুর্গন্ধ অনেককে লজ্জায় ফেলে দেয় সমাজে। এই দুর্গন্ধ সৃষ্টিকারী উপাদানগুলিকে বিনষ্ট করতে সবুজ শাকপাতার জুড়ি নেই। সে লেটুস থেকে পালং এবং এমন সবুজ পাতা খাবারে রাখলে তা শরীরের দুর্গন্ধ সৃষ্টিকারী উপাদানগুলিকে অনেকটাই নষ্ট করে দেয়।

পাতায় থাকা ক্লোরোফিল এই কাজে সিদ্ধহস্ত। এছাড়া গ্রিন টি বা পুদিনা পাতার চা খেলে গায়ের দুর্গন্ধ কমে। কড়াইশুঁটি, বিনসের মত খাবার খাদ্য তালিকায় রাখলে তাও শরীরের দুর্গন্ধ সৃষ্টিকারী উপাদানগুলিকে অনেকটাই নষ্ট করে দিতে পারে। ফলে গায়ের দুর্গন্ধ কমাতে সবুজের জুড়ি নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026