প্রমোদতরী, প্রতীকী ছবি
অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ একটু অন্য কোথাও বেড়ানোর কথা ভাবেন। যে ঘোরায় একটা রোমহর্ষক ব্যাপার আছে তেমন কোথাও। অথবা এমন কোথাও যেখানে মানুষ যেতে ভয় পান। যে জায়গা নিয়ে নানা কাহিনি লোকমুখে ঘোরে। তেমনই একটা জায়গা বারমুডা ট্র্যাঙ্গেল। যাকে শয়তানের ত্রিভুজ বলে ডাকা হয়।
উত্তর আটলান্টিক মহাসাগরের ওপর এই ত্রিভুজাকৃতি এলাকা নিয়ে কাহিনির শেষ নেই। এই অঞ্চল থেকে বহু জাহাজ উধাও হয়ে গেছে। উধাও হয়ে গেছে বিমানও। কোথায় সেগুলি গেল, কেনই বা গেল তার সুস্পষ্ট ব্যাখ্যা এখনও মেলেনি।
কেউ বলেন এখানে এলিয়েন অর্থাৎ ভিনগ্রহের প্রাণিদের বাস। তারাই এই কাণ্ড ঘটায়। কেউ বলেন এমন ঘূর্ণি রয়েছে যার চৌম্বকশক্তির টানে জাহাজ তো বটেই, এমনকি আকাশ দিয়ে ভেসে যাওয়া বিমানও টেনে নেয় সমুদ্র। তাই এই বারমুডা ট্র্যাঙ্গেল এড়িয়ে চলেন সকলে।
এবার সেই বারমুডা ট্র্যাঙ্গেলই ঘুরিয়ে আনার অফার দিয়েছে একটি ক্রুজ শিপ বা প্রমোদ তরী সংস্থা। হারিয়ে যাওয়ার ভয় কাটাতে তাদের অফার হারানোর কোনও সম্ভাবনা নেই তাদের সঙ্গে ঘুরতে গেলে। আর যদিও বা যায় তাহলে পুরো পয়সা ফেরত।
বিলাসবহুল ক্রুজটি আগামী বছরের মার্চ মাসে বারমুডা ট্র্যাঙ্গেলে যাবে পর্যটকদের নিয়ে। নিউ ইয়র্ক থেকে রওনা দেবে এই জাহাজ।
জাহাজটিতে বুকিং করতে গেলে মোটা অঙ্কের টাকাও গুনতে হবে পর্যটকদের। এখন দেখার এই অফারের পর কত মানুষ বারমুডা ট্র্যাঙ্গেলে ঘুরতে যাওয়ার সাহস দেখান।
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…