Lifestyle

কুকুরকে বিমান থেকে ছুঁড়ে ফেলার ছবি, সত্যিটা জানলে কিন্তু হাসতেই হবে

একটি কুকুরকে বিমান থেকে ছুঁড়ে দেওয়া হচ্ছে। এমনই মনে হচ্ছে একটি ছবি দেখে। সত্যিটা কিন্তু একদম আলাদা। যা দেখে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

একটি কুকুর আকাশে ঝুলছে। এক ব্যক্তি তখনও তাকে হাত দিয়ে ধরে রেখেছেন। বিমান থেকে ঝুলছে কুকুরটি। একদম শূন্যে ঝুলছে। যা দেখে বুকটা অনেকের ছ্যাঁৎ করে উঠেছিল।

এতটা অমানবিক হতে পারে কেউ! যেভাবে কুকুরটিকে ধরে রাখা হয়েছে তাতে এটাই মনে হচ্ছে যে হাত ২টি কুকুরের মনিবেরই। মনিব কি তাকে ফেলে দিতে চাইছেন!

ঠিক তাই। তাকে ছুঁড়ে দিলেন মনিব। সেই মুহুর্তে সকলেরই মনে হয়েছিল সব শেষ। কুকুরটি আছড়ে পড়তে চলেছে কয়েক হাজার ফুট নিচে। কিন্তু তারপরই সকলে অবাক হয়ে গেলেন। স্বস্তির নিঃশ্বাসও ফেললেন।

এই পর্যন্ত পড়ে মনে হতেই পারে যে এটা কোনও কম্পিউটারের কারসাজি। তা কিন্তু নয়। এই ছুঁড়ে দেওয়াটা একেবারেই বাস্তব। তবে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে দেখা গেছে কুকুরটিকে ছুঁড়ে দেওয়ার পর কুকুরটি সামনের বরফে লাফ দিয়ে পড়ল।

কিছুটা বরফ ছড়িয়ে গেল। তারপর সে মনিবের কাছে গিয়ে তাঁর জামার হাতা ধরে টানাটানি শুরু করল। একদম খেলার মুডে ছিল কুকুরটি।

কিন্তু প্রথমে বরফের ব্যাকগ্রাউন্ডে মনে হচ্ছিল বিমান থেকে আকাশ যেমন লাগে ঠিক তেমন। আর সেখানেই সব দর্শক ধোঁকা খেয়েছেন। চিন্তিত বোধ করেছেন কুকুরটির জীবন নিয়ে।

তবে সব শেষে সকলেই হেসেছেন। স্বস্তির পাশাপাশি নিজের বোকামির জন্যও হেসেছেন অনেকে। ক্লিপটি ২০১৮ সালের মার্চ মাসের। সেটি সোশ্যাল মিডিয়ার আসার ৪ বছরেরও বেশি সময় পর এই দৃষ্টিভ্রমের ভিডিও নিয়ে বিশ্ব জুড়েই চর্চা চলছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026