Lifestyle

ভরসা আইপিএল, পানশালার ব্যবসায় নতুন জোয়ার

আইপিএল শুরু হয়ে গেছে। প্রতিদিনই টানটান ম্যাচের সাক্ষী হচ্ছেন দর্শকরা। এদিকে এই আইপিএল-এর হাত ধরেই পানশালার ব্যবসার নয়া জোয়ার এসেছে।

গত ২ বছরে স্বাভাবিক জীবনযাত্রা যে তার পথ হারিয়েছে তা বলাই বাহুল্য। জীবনের গতি গেছিল থমকে। সেই ঝিমিয়ে পড়া জীবনে ফের কিছুটা প্রাণের সঞ্চার হয়েছে। ২ বছর পার করে দেশে ব্যাধি আতঙ্ক এখন অনেকটাই স্তিমিত। মানুষ ফিরছেন স্বাভাবিক ছন্দে।

ভারতে এবার ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব আইপিএল যথা সময়ে শুরু হয়েছে। সন্ধে নামলেই মানুষ কাজকর্ম সেরে বসে পড়ছেন টিভির সামনে। কারণ এবার আইপিএলের সব ম্যাচ মহারাষ্ট্রেই অনুষ্ঠিত হচ্ছে।

ফলে দেশের সিংহভাগ মানুষকেই আইপিএল দেখার জন্য মাঠ নয়, বেছে নিতে হচ্ছে টিভি বা মোবাইলকে। এবার সেই আইপিএল-এ ভরসা করেই ঘুরে দাঁড়াতে চাইছে পানশালার ব্যবসা।

বেঙ্গালুরুতে একাধিক পানশালায় গ্রাহকদের জন্য আইপিএল দেখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পাব বা পানশালার মধ্যেই মদ্যপানের সঙ্গে সঙ্গে একটা স্টেডিয়ামে থাকার মত অনুভূতি গ্রাহকদের উপহার দেওয়ার চেষ্টা করছে পাবগুলি। যাতে আইপিএল-এর মজা পানশালায় বসে চুটিয়ে উপভোগ করতে পারেন সকলে। তাতে কাজও হয়েছে।

অনেকেই হাজির হচ্ছেন পানশালাগুলিতে। সব কিছুর সঙ্গে বাড়তি পাওনা আইপিএল-এর টানটান ম্যাচ। আইপিএল-এর সব ম্যাচই সুন্দর করে পরিবেশন করছেন পানশালার মালিকরা। তবে বেঙ্গালুরু-র ম্যাচের দিনগুলোয় বিশেষ ব্যবস্থা করেছেন তাঁরা।

স্বভাবতই বেঙ্গালুরুর বাসিন্দাদের বেঙ্গালুরুর ম্যাচ নিয়ে বাড়তি আবেগ থাকবে। সেটাই কাজে লাগিয়ে আদপে ব্যবসায় জোয়ার আনার লড়াই চালাচ্ছেন পাব মালিকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026