Lifestyle

এক প্লেট হার্ট অ্যাটাক বিক্রি করছেন বিক্রেতা, দানব অমলেট নিয়ে মজার মন্তব্য

একটা বিশাল চেহারার অমলেট। যা দেখে আঁতকেও ওঠা যায়। অবাকও হওয়া যায়। এতো দেখা সম্ভব, খাওয়া নয়! ইতিমধ্যেই এই অমলেটের কথা জেনে গেছেন লক্ষ লক্ষ মানুষ।

কলকাতা শহরের রাস্তায় নানা কাজে দিনভর ছুটে বেড়ানো হাজার হাজার মানুষের পেটপুজোর বড় ভরসা রাস্তার ধারের খাবারের স্টল। অফিস পাড়া তো বটেই, এমনকি বিনোদন পার্ক, স্কুল, কলেজ থেকে শুরু করে পাড়ার মোড়, সর্বত্রই এমন সব রোল, চাউমিন, ধোসা, তন্দুরি রুটি-তরকারি সহ নানা মুখরোচক খাবারের স্টল ছড়িয়ে রয়েছে। এমনই একটি স্টলের বিক্রেতা বানিয়ে ফেললেন একটি দানব অমলেট। যা দেখে চক্ষু চড়কগাছ সকলের!

এই অমলেট তৈরি করতে প্রথমে একটি সসপ্যানে ২০০ গ্রাম মাখন ঢেলে দেন ওই বিক্রেতা। তারপর তাতে ছড়িয়ে দেন পেঁয়াজ, আদা ও লঙ্কা কুচি।

এবার তিনি একটি বড় পাত্রে গুনে গুনে ৪০টি ডিম ভেঙে দেন। এবার শুরু হয় ফেটানোর পালা। ফেটানো হয়ে গেলে সেই ডিম ২ ধাপে ছড়িয়ে দেওয়া হয় ওই প্যানে।

প্যানে তৈরি হয় পুরু একটি অমলেট। কিন্তু এখানেই শেষ নয়। এবার সেই ৪০ ডিমের অমলেট রাখা হয় লেটুস পাতা দিয়ে সাজানো প্লেটে। তার ওপর ছড়িয়ে দেওয়া হয় ধনে পাতা কুচি।

তারওপর প্রচুর চিজ ছড়িয়ে এবার খালি প্যানে আরও ১০০ গ্রাম মাখন গরমে গলানো হয়। এবার সেই গলানো মাখন ছড়িয়ে দেওয়া হয় চিজে ভর্তি অমলেটের ওপর।

এখানেও শেষ নয়, এবার ফের খালি প্যানে কাবাব একটু নেড়ে তা ছড়িয়ে দেওয়া হয় অমলেটের ওপর। এবার তার ওপর দেওয়া হয় মিল্ক ক্রিম। অবশেষে ওই সাজানো অমলেটের ওপর পনিরের টুকরো গোল করে সাজিয়ে তৈরি হয় ৪০ ডিমের অমলেট।

বিক্রেতার দাবি, ভারতে এমন অমলেট এর আগে কেউ বানাতে পারেননি। ইউটিউবে এই ভিডিও ইতিমধ্যেই ১ কোটি ৩০ লক্ষ মানুষের দেখা হয়ে গেছে। এখনও ভিডিওটি দেখা চলছে পুরোদমে। এই ভিডিও দেখার পর এক নেটিজেন মজা করেই লিখেছেন এক প্লেট হার্ট অ্যাটাক বিক্রি করছেন ওই বিক্রেতা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026