Lifestyle

এবার দেশেই তৈরি হল ইগলু, ইগলুর পেটে তৈরি হল আর এক আকর্ষণ

আমাদের দেশে ইগলু! শুনলে চমকে ওঠাই স্বাভাবিক। কিন্তু সেটাই হয়েছে। তৈরি করা হয়েছে একটি ইগলু। এটিই দেশের প্রথম ইগলু হিসাবে বইয়ের পাতায় জায়গা করে নিল।

ইগলু জিনিসটা কি তা বহু মানুষ জানতে পারেন ভূগোল পড়তে গিয়ে। সেখানেই মেরুপ্রদেশের মানুষজনের বাসস্থান হিসাবে ইগলুর ব্যবহার জানা যায়।

বরফের তৈরি অনেকটা গোলাকার তাঁবুর মত দেখতে এই ঘরেই মানুষ থাকেন। বরফের রাজ্যের সেই ইগলু এবার তৈরি হল ভারতে। কাশ্মীরের বরফে ঢাকা গুলমার্গে তৈরি করা হয়েছে একটি ইগলু।

ভারতে এই প্রথম ইগলু তৈরি হল। সেদিক থেকে ইতিহাস গড়েছে এই ইগলু। এখন সকলের জিজ্ঞাসা এটা হতেই পারে যে সেই ইগলুটিতে কি মানুষ থাকছেন? মানুষের আনাগোনা থাকলেও সেখানে স্থায়ীভাবে কেউ থাকছেন না। মানুষকে আনন্দ দিতেই তৈরি হয়েছে এই ইগলুটি।

৩৮ ফুট উচ্চতা ও ৪৪ ফুট ব্যাস বিশিষ্ট এই বিশাল ইগলু ব্যবহার হচ্ছে ক্যাফে হিসাবে। আসলে সুইৎজারল্যান্ড, কানাডা ও ফিনল্যান্ডে এই আইস ক্যাফের চল আছে। সেখান থেকেই ভাবনাটা আসে মাথায়।

এমনিতে ভারতে শীতের দিনে বরফের ওপর স্কি করার আদর্শ জায়গা ধরা হয় গুলমার্গকে। সেখানেই এই সময় ইগলু ক্যাফে যে শুধু একটা চমকই নয়, দারুণ ব্যবসাও তা বুঝতে অসুবিধা হয় প্রস্তুতকারকদের।

গত বছরও তারা এইভাবে শীতে ইগলু তৈরি করেছিল। কিন্তু তা ছিল নেহাতই ছোট। এ বছর তাই নজরকাড়া একটি ইগলু ক্যাফে তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সংস্থা। বহু মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026