Lifestyle

সন্তানকে নিয়ে বেশি সুখী থাকেন কে, মিলল উত্তর

মা না বাবা, সন্তানকে নিয়ে বেশি সুখী কারা, এই প্রশ্নকে সামনে রেখেই শুরু হয়েছিল গবেষণা। আর সেই গবেষণালব্ধ ফল জানাচ্ছে প্রশ্নের উত্তর।

সন্তানদের নিয়ে অভিভাবক জীবন কে বেশি উপভোগ করেন? মা, না বাবা? এই প্রশ্নকে সামনে রেখেই শুরু হয়েছিল গবেষণা।

আর সেই গবেষণালব্ধ ফল জানাচ্ছে সন্তানদের নিয়ে বেশি সুখে থাকেন বাবারা। তুলনায় মায়েরা বাবাদের মত অত সুখে থাকেননা।

সন্তানদের সঙ্গে কথা বলেও বেশি আনন্দ উপভোগ করেন বাবারাই। মায়েরা নন। এক আধজন নয়, ১৮ হাজার মানুষের ওপর পরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

অভিভাবকদের খুশি, মানসিক শান্তি, মানসিক চাপের লক্ষ্মণ ও স্নায়বিক চাপ, এই বিষয়গুলিকে প্যারামিটার ধরে এই গবেষণা চালানো হয়।

গবেষণার সময় সন্তানহীন অভিভাবকদেরও নজরে রাখা হয়। দেখা যায় যেখানে সন্তান আছে এমন পুরুষ ও সন্তানহীন পুরুষদের মধ্যে মানসিক চাপের লক্ষ্মণের ফারাক কম, সেখানে সন্তানহীন মহিলাদের তুলনায় সন্তান রয়েছে এমন মহিলাদের মানসিক চাপ অনেক বেশি।

গবেষকরা দেখেছেন দৈনন্দিন জীবনে সন্তানদের সঙ্গে কথোপকথনের ক্ষেত্রেও মায়েদের চেয়ে বেশি খুশি থাকেন বাবারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026