Lifestyle

মোষের ভালবাসা, প্রাণে বাঁচল কচ্ছপ

মায়া মমতা জিনিসটা প্রাণিদের মধ্যে ভরপুর রয়েছে তা ফের একবার প্রমাণ হল। এক মোষের ভালবাসায় কার্যত জীবনের কঠিন সময় থেকে বার হয়ে এল এক কচ্ছপ।

প্রাণিকুলে তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। তাই তারাই নানা সময়ে একে অপরের প্রতি ভালবাসার হাত বাড়িয়ে দেয়। কেউ কাউকে কিছু বলতে পারেনা ঠিকই। তবে তাদের কারও বুঝতে অসুবিধা হয়না অন্যের অবদান। যেমনটা একটি কচ্ছপের জীবনে ঘটে গেল।

কোনওভাবে কচ্ছপটি গিয়েছিল উল্টে। উল্টে যাওয়া কচ্ছপের পক্ষে সোজা হওয়া এক কঠিন কাজ। অনেক চেষ্টা করছিল বটে সে। তবে সফল হচ্ছিল না। এভাবে উল্টে থাকা এবং সোজা না হতে পারা তার জীবনে এক কঠিন সময় ডেকে এনেছিল। যা নজরে পড়ে এক মোষের।

অতিকায় মোষটি ছোট্ট উল্টে যাওয়া কচ্ছপটার দিকে এগিয়ে আসে। অনেকেরই মনে হয়েছিল কচ্ছপটার বোধহয় এবার ভবলীলা সাঙ্গ! কিন্তু যা হল তা দেখে হতবাক সকলেই।

মোষটি এসে তার মাথাটি নিচের দিকে নামিয়ে আনে। তারপর তার শিং দিয়ে কচ্ছপটিকে সোজা করার চেষ্টা চালাতে থাকে। অতটা নিচু হয়ে শিং দিয়ে কচ্ছপকে সোজা করা তার জন্যও এক অতি কঠিন কাজ ছিল। কিন্তু হাল না ছেড়ে সে কচ্ছপটিকে কিছুক্ষণের চেষ্টায় ফের উল্টে দেয়। এ যাত্রায় রক্ষা পায় কচ্ছপটি।

মোষের ভালবাসায় যে সে আপ্লুত তা হয়তো ভাষায় প্রকাশ সে করতে পারল না। কিন্তু বুঝতেও অসুবিধা হল না কারও। পুরো ভিডিওটি রিট্যুইট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আধিকারিক সুশান্ত নন্দ। যা দেখে অনেকেরই একবারে আশ মিটছে না। বারবার সেটি দেখছেন সকলে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026