খোঁপায় সাপ বেঁধে শপিং, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @snake._.world
পরনে সাদা টিশার্ট। মুখে নীল রঙয়ের সার্জিকাল মাস্ক। মাথায় খোঁপা করা। খুবই গড়পড়তা একটা খোঁপা। এই ধরনের বান জাতীয় উঁচু করে বাঁধা খোঁপায় সব মহিলাই একটি হেয়ার ব্যান্ড জড়িয়ে নেন। যাতে চুল খুলে না যায়। ইনিও তাই করেছেন।
তবে খোঁপাটি ধরে রাখতে তিনি হেয়ারব্যান্ডের জায়গায় অন্য কিছু ব্যবহার করেছেন। সেটি অন্য কিছুই নয়, একটি জ্যান্ত সাপ। ছোট আকারের সাপ। যা খোঁপায় ঠিক হেয়ারব্যান্ডের মতই জড়িয়ে আছে।
কিন্তু সাপটির মুখটি খোঁপার পাশ থেকে বেরিয়ে আছে। যা স্পষ্ট দেখা যাচ্ছে। ওই ভাবেই তিনি একটি শপিং মলে ঢুকে পড়লেন।
ওই মহিলা মাথায় সাপ জড়িয়ে মলে ঢুকছেন, বিভিন্ন সেলফের পাশে ঘুরছেন। দেখছেন তিনি কি কিনবেন। আর সবটা ভিডিও করছেন তাঁর পিছনে থাকা কেউ।
অদ্ভুত বিষয়টি হল ওই মহিলা এভাবে ঘুরে বেড়ালেন কিন্তু কারও নজরে পড়ল না যে তাঁর মাথায় একটি সাপ জড়ানো রয়েছে। নিশ্চিন্তে তিনি শপিং মলে ঘুরলেন।
কারও নজরে পড়লে যে আতঙ্কের সৃষ্টি হত, হৈচৈ শুরু হয়ে যেত তা বলাই বাহুল্য। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন পিছনে যে ব্যক্তি ছবি করছিলেন তিনিও।
কিন্তু শেষপর্যন্ত কেউ বুঝতেও পারলেন না যে মহিলা সাপ মাথায় জড়িয়ে বাজার করছেন সকলের সঙ্গে। ভিডিওটি ইন্সটাগ্রামে শেয়ার হয়। যা এখন ভাইরাল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…