Lifestyle

বাজার চলতি বিস্কুট দিয়ে সুস্বাদু বরফি, রেসিপি দিয়ে রাতারাতি বিখ্যাত ফুড ব্লগার

বরফি কাজুর হয়। যাকে সকলে জানেন বাদাম বরফি হিসাবে। কিন্তু এক ফুড ব্লগার এমন এক বরফি বানিয়েছেন যা দেখার পর রাতারাতি তিনি খ্যাতনামা হয়ে গেছেন।

মিষ্টির দোকানে বরফি একটি সুস্বাদু জিভে জল আনা মিষ্টি। অনেকেই বরফির স্বাদে মজে থাকেন। কিন্তু সেই বরফি কি বাজার চলতি বিস্কুট দিয়ে বানানো সম্ভব! সেটাও যে সম্ভব এবার তা দেখিয়ে দিলেন এক ফুড ব্লগার।

এখন ইন্টারনেটে ফুড ব্লগার শব্দটি পরিচিত। নানা খাবারের খোঁজ দেওয়া হোক বা কোনও আজব খাবারের সন্ধান দেওয়ায় ফুড ব্লগাররা সিদ্ধহস্ত। ফলে তাঁদের করা পোস্ট অনেক সময় মানুষের নজর কাড়ে। তবে বিস্কুটের বরফি কিন্তু কামাল দেখিয়ে দিল।

তৈরি করতে তিনি নিয়েছেন একটি পার্লে জি বিস্কুটের প্যাকেট। সঙ্গে লেগেছে দুধ, ঘি, শুকনো ফল ও চিনি। প্রথমে ঘি দিয়ে পার্লে জি বিস্কুটগুলি খানিক ভেজে তুলে নিয়ে তারপর সেগুলিকে মিক্সিতে পেস্ট করে নেন তিনি।

তারপর দুধ ফুটিয়ে তাতে ওটি মিশিয়ে চিনি দিয়ে ভাল করে নেড়ে সেটি মাখোমাখো হয়ে গেলে নামিয়ে নেন। এবার থালায় ছড়িয়ে দেন ওই মিশ্রণ। ওপরে ছড়িয়ে দেন ড্রাই ফ্রুটের কাটা টুকরো। এরপর ছুরি দিয়ে বরফির মত করে সেটি কেটে নিলেই বিস্কুটের বরফি তৈরি।

দিল্লির ওই ফুড ব্লগারের এই একটি রেসিপি তাঁকে রাতারাতি বিখ্যাত করে দিয়েছে ইন্টারনেটের জগতে। ট্যুইটার ও ইন্সটাগ্রামে ভিডিওটি শেয়ার করে এখন তিনি নেটিজেনদের জনপ্রিয় নাম হয়ে উঠেছেন। অনেক নেটিজেন তাঁর রেসিপিকে পার্লে জি হালুয়াও নাম দিয়ে ফেলেছেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026