Lifestyle

দেশের প্রথম ১০টি বেড়ানোর জায়গার ৫টিই এই রাজ্যে

এমনই এক তথ্য সামনে এনে সকলকে অবাক করে দিল বিশ্বের অন্যতম ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম হিসাবে পরিচিত বুকিং ডট কম।

ভারতের প্রথম ১০টি আকর্ষণীয় ঘোরার জায়গার মধ্যে ৫টিই রয়েছে কেরালায়। এমনই এক তথ্য সামনে এনে সকলকে অবাক করে দিল বিশ্বের অন্যতম ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম হিসাবে পরিচিত বুকিং ডট কম।

২০১৮ সালে তাদের গেস্ট রিভিউ সার্ভের খতিয়ান অনুযায়ী ভারতের যে প্রথম ১০টি সেরা বেড়ানোর জায়গা রয়েছে তারমধ্যে রয়েছে কেরালার বারকল, কোচি, থেকডি, আলেপ্পি এবং মুন্নার।

এবার দেখে নেওয়া যাক কেমনভাবে এই খতিয়ান তৈরি করে বুকিং ডট কম। বুকিং ডট কম-এর ভারতে কান্ট্রি ম্যানেজার রিতু মেহরোত্রা জানান, তাঁরা পর্যটকদের কাছ থেকে তথ্য গ্রহণ করেন ওই স্থানের মানব সংযোগ কতটা ভাল সে বিষয়ে। ব্যক্তিগতভাবে তাঁরা কতটা পরিষেবা পেয়েছেন তাও বিশেষভাবে নজরে রাখা হয়।

ফাইল : মুন্নার, কেরালা

সারা বিশ্বে কোন কোন দেশ এই নিরিখে পর্যটন আকর্ষণে কোন অবস্থায় রয়েছে তারও একটি তালিকা প্রকাশ করে বুকিং ডট কম। সেই তালিকা অনুযায়ী ভারতের অবস্থান ২৯ নম্বরে।

তবে চমকে দেওয়ার মত হলেও ভারতের পিছনে রয়েছে বিশ্ব পর্যটন মানচিত্রের অন্যতম সেরা গন্তব্য সুইৎজারল্যান্ড। সে দেশের অবস্থান ৩০ নম্বরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026